ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

ইমরানের সুরে গাইলেন মাহদি সুলতান

ইমরান-মাহদি সুলতান

বিনোদন ডেস্কঃ ক্যারিয়ারের প্রথম গান দিয়েই সংগীতাঙ্গনে আলোড়ন তোলেন তরুণ গায়ক মাহদি সুলতান। ২০১৮ সালে প্রকাশিত তার প্রথম গান ‘তোর মন পাড়ায়’ এরই মধ্যে পেয়েছে ৮ কোটি ভিউ। 

জনপ্রিয় এ গানের শিল্পী এবার গাইলেন এ সময়ের জনপ্রিয় গায়ক-সুরকার-সংগীত পরিচালক ইমরান মাহমুদুলের সুর-সংগীতে।

‘বলেছে মন’ শিরোনামের গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। কুরবানির ঈদকে সামনে রেখে ২৮ জুলাই প্রযোজনা প্রতিষ্ঠান ‘সিনেমাজড’র ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে প্রকাশ করা হবে গানটি।

এতে মাহদির সঙ্গে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন নিশ্চুপ বৃষ্টি। ভিডিওতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় মডেল অন্তু করিম। সঙ্গে আছেন নবাগত মারিয়া শান্ত।

৯০ দশকের গল্পের আঙ্গিকে গানটির ভিডিও পরিচালনা করেছেন তানভীর শেহজাদ। ডিওপি হিসেবে কাজ করেছেন শিউল বাবু, আর্ট ডিরেক্টর বাপ্পি, কস্টিউম ডিজাইনার ইমন।

গানটির প্রসঙ্গে ইমরান বলেন, ‘মাহদি দারুণ সম্ভবনাময় একজন গায়ক। গায়ও চমৎকার। ওর কণ্ঠ চিন্তা করে প্রথমে গানটির সুর করি।

তার ওপর কথাগুলো লিখেছেন জীবন ভাই। মাহদি দারুণ গেয়েছে। তার সঙ্গে বৃষ্টির ক্যামিস্ট্রি ভালো ছিল। আশা করি, আমার ভক্তরা গানটি পছন্দ করবেন। ’

মাহদি বলেন, ‘ইমরান ভাই এবং জীবন ভাইয়ের কাজের ভক্ত আমি। স্বপ্ন ছিলো তাদের সঙ্গে কাজ করার। সেই স্বপ্ন পূরণ হয়েছে। তারা আমাকে সেরা একটি গান দিয়েছেন।

ভিডিওর ক্ষেত্রে অন্তু করিম ভাই অনেক সহযোগিতা করেছেন। পুরো ভিডিও টিম, প্রযোজনা প্রতিষ্ঠানসহ সবাইকে ধন্যবাদ জানাই। আশা করি, এই কাজটির মাধ্যমে সংগীতের ভূবনে আমি আরেক ধাপ এগিয়ে যেতে পারবো। ’

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

ইমরানের সুরে গাইলেন মাহদি সুলতান

আপডেট সময় ০৫:৩৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০