ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

দাম কমেছে সব ধরনের মাংসের

মুরগি ও গরুর মাংস

অর্থ-বাণিজ্য ডেস্কঃ  গত ইদুল ফিতরের আগে মুরগির বাজার চড়া হলেও ঈদুল আজহার আগে কমতে শুরু করেছে মুরগিসহ গরু ও খাসির মাংসের দাম।

আকার ও ভিন্নতা ভেদে সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে মুরগির দাম। একই সঙ্গে দাম কমেছে গরু ও খাসির মাংসের দাম। তবে আগের দামেই বিক্রি হচ্ছে হাঁস, ডিম ও মাছ।

শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ী, কমলাপুর, মতিঝিল টিঅ্যান্ডটি বাজার, ফকিরাপুল বাজার, খিলগাঁও বাজার ও মালিবাগ বাজার ঘুরে এ চিত্রই দেখা গেছে।

এসব বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়, কেজিতে-

২০ থেকে ৩০ টাকা কমে প্রতি কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকায়, কেজিতে ২০ টাকা কমে প্রতি কেজি সাদা লেয়ার বিক্রি হচ্ছে ১৮০ টাকায়।

কেজিতে ২০ টাকা কমে প্রতি কেজি সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৬০ টাকায়, প্রতি হালি ছোট সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৫০০ টাকায়, প্রতি কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৮০ টাকায়।

এদিকে দাম কমেছে গরু ও খাসির মাংসেরও। এসব বাজারে কেজিতে ২০ টাকা কমে প্রতি কেজি গরু ও মহিষের মাংস বর্তমানে বিক্রি-

হচ্ছে ৫৮০ টাকায়, কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমে প্রতি কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৮০ টাকায় আর প্রতি কেজি বকরির মাংস বিক্রি হচ্ছে ৭২০ টাকায়।

তবে আগের দামেই বিক্রি হচ্ছে হাঁস। এসব বাজারে প্রতি পিস ডিম পাড়া হাঁস (ছোট) ৩০০ থেকে ৩২০ টাকায় এবং বড় হাঁস ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে।

অপরিবর্তিত আছে ডিম ও মাছের বাজারও। এসব বাজারে প্রতি ডজন লাল ডিম (আকার ভেদে) বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকায়, দেশি মুরগি-

১৬০ থেকে ১৭০ টাকায়, সোনালী মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়, হাঁসের ডিম ১২৫ থেকে ১৩০ টাকায়, কোয়েলের ডিম প্রতি ১০০ পিস ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

আগের সপ্তাহের মতো এ সপ্তাহেও বাজারে প্রতি কেজি কাঁচকি মাছ ৩০০ থেকে ৩২০ টাকায়, প্রতি কেজি মলা ৩২০ থেকে ৩৮০ টাকায়,-

ছোট তাজা পুঁটি ৫০০ টাকায়, ছোট সাধারণ পুঁটি ২৫০ থেকে ২৮০ টাকায়, তাজা টেংরা প্রতি কেজি ৬০০ থেকে ৭০০ টাকায়, দেশি টেংরা ৩৫০ থেকে ৫০০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে।

প্রতি কেজি শিং (আকার ভেদে) ২৮০ থেকে ৫০০ টাকায়, পাবদা ৩০০ থেকে ৪০০ টাকায়, চিংড়ি (গলদা) ৪০০ থেকে ৬০০ টাকায়, বাগদা ৫০০ থেকে ৯৫০ টাকায়, হরিণা ৩৫০ থেকে ৪৫০ টাকায়, দেশি চিংড়ি (ছোট) ৩২০

থেকে ৪৮০ টাকায়, রুই আকার ভেদে ২০০ থেকে ৩০০ টাকায়, মৃগেল ১৮০ থেকে ৩০০ টাকায়, পাঙ্গাস ১১০ থেকে ১৮০ টাকায়, তেলাপিয়া ১০০ থেকে-

১৬০ টাকায়, কৈ ১৭০ থেকে ১৯০ টাকায়, কাতল ১৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।মাছের দাম গত সপ্তাহের মতোই আছে, ছবি: জিএম মুজিবুর

আর এক কেজি ওজনের একেকটি ইলিশ ৯৫০ থেকে এক হাজার টাকায়, ৭৫০ গ্রাম ওজনের ইলিশ ৬৫০ টাকা থেকে ৭৫০য়, ৫০০ গ্রামের ইলিশ ৫০০ থেকে ৫৫০ টাকায়, ছোট ইলিশ আকার ভেদে ৩২০ থেকে ৪৯০ টাকায় বিক্রি হচ্ছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

দাম কমেছে সব ধরনের মাংসের

আপডেট সময় ১২:৫৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০