ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ভেঙ্গে ফেলল দিল্লির কুতুব মিনারের দেয়াল

দিল্লির ঐতিহ্যবাহী কুতুব মিনারের দেওয়াল

আন্তর্জাতিক ডেস্কঃ  একটি গাড়ির ধাক্কায় ভেঙে চুরমার হয়ে গেল দিল্লির ঐতিহ্যবাহী কুতুব মিনারের দেওয়াল। দেওয়ালের প্রায় ৫০ মিটার অংশ ভেঙে যায়। অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।

মদ্যপ অবস্থায় ছিলেন গাড়ির চালক অরুণ চৌহান। মদ্যপান করে বেপরোয়া গাড়ি চালানোয় ক্ষতিগ্রস্ত হয় এ মিনার। দুর্ঘটনায় সামান্য আঘাত লাগে তার।

পুলিশ তাকে ধরে নিয়ে গিয়েছে। গাড়িতে আগুন লেগে যাওয়ায় দমকল ডাকতে হয়। মেহরৌলি থানায় অভিযোগ দায়ের করেছে। যে পরিমাণ ক্ষতি হয়েছে তা মেরামতের পুরো অর্থ চালককে জরিমানা করার দাবি জানিয়েছে তারা। পাশাপাশি তার কড়া শাস্তিরও দাবি জানানো হয়েছে।

দিল্লির সুপারিনটেনডিং আরকিওলজিস্ট গুঞ্জন শ্রীবাস্তব জানিয়েছেন, ‘এই ঘটনার পর কুতুব মিনারে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখতে একটি দল মোতায়েন করা হয়েছে। হেরিটেজ সাইটের বাইরে থেকে অবিলম্বে ধ্বংসস্তূপ সরানোর জন্য পুলিশের কাছে অনুরোধ করা হয়েছে।’

প্রখ্যাত সুফি কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর নামানুসারে এর নামকরণ করা হয় এই মিনারের। ভারতীয় মুসলিম স্থাপত্যকীর্তির গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রাচীন নিদর্শন হিসেবে কুতুব মিনার গুরত্বপূর্ণ।

ভারতের প্রথম মুসলমান শাসক কুতুবুদ্দিন আইবেকের আদেশে কুতুব মিনারের নির্মাণকাজ শুরু হয় ১১৯৩ খ্রিষ্টাব্দে, তবে মিনারের উপরের তলাগুলোর কাজ সম্পূর্ণ করেন ফিরোজ শাহ তুঘলক ১৩৮৬ খ্রিষ্টাব্দে।

এই কমপ্লেক্সটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে তালিকাবদ্ধ হয়েছে এবং এটি দিল্লির অন্যতম জনপ্রিয় পর্যটন-গন্তব্য। এটি ২০০৬ সালে সর্বোচ্চ পরিদর্শিত সৌধ, পর্যটকের সংখ্যা ছিল ৩৮.৯৫ লাখ যা তাজমহলের চেয়েও বেশি, যেখানে তাজমহলের পর্যটন সংখ্যা ছিল ২৫.৪ লাখ।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ভেঙ্গে ফেলল দিল্লির কুতুব মিনারের দেয়াল

আপডেট সময় ০৪:৩৮:২৮ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০