ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

আজ পৃথিবীর পাশ দিয়ে যাবে এভারেস্টের আকারের গ্রহাণু

পৃথিবীর পাশ দিয়ে যাবে এভারেস্টের আকারের গ্রহাণু (ছবি : প্রতীকী)

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ  গ্রহাণু হচ্ছে মহাকাশে পাথুরে বস্তু। সৌরজগত তৈরির সময় এগুলো আলাদাভাবে রয়ে গিয়েছিল। এগুলোর আকার ও আয়তন ভিন্ন ভিন্ন হয়। সূর্য ও অন্য কয়েকটি গ্রহকে ঘিরে আবর্তিত হয় গ্রহাণু।

গ্রহাণু প্রায়ই পৃথিবীর পাশ দিয়ে উড়ে যায়। কখনও কখনও খুব কাছেও চলে আসে। ২০১৯ সালে ২০১৯ ওকে নামে একটি গ্রহাণু ভূপূষ্ঠের ৬৫ হাজার কিলোমিটার কাছে চলে এসেছিল।

এবার প্রায় মাউন্ট এভারেস্টের আকারের এক অতিকায় গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে! আজ তা পৃথিবীর খুব কাছ দিয়ে উড়ে যাবে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার, গ্রহাণুর পৃথিবীতে আছড়ে পড়ার যে জল্পনা চলছে, তা কিন্তু সত্য নয়। এ ধরনের জল্পনার কোনও ভিত্তি নেই। খবর আনন্দবাজারের।

৫২৭৬৮ নামে (১৯৯৮ ওআর২) ওই গ্রহাণু প্রায় আড়াই মাইল চওড়া। যখন পৃথিবীর পাশ দিয়ে সেটি উড়ে যাবে, তখন এই গ্রহ থেকে এটির দূরত্ব থাকবে ৬৩ লাখ কিলোমিটার। জানা গেছে, পৃথিবীর খুব কাছাকাছি এলেও ওই গ্রহাণুর সঙ্গে যে দূরত্ব থাকবে, তা চাঁদ ও পৃথিবীর দূরত্বের থেকে প্রায় ১৬ গুণ বেশি।

এখন যে গ্রহাণুর কথা বলা হচ্ছে, তা নাসা’র নিয়ার-আর্থ অ্যাস্টেরয়েড ট্র্যাকিং (এনইএটি)-র পর্যবেক্ষণে ধরা পড়ে। অ্যারেকিবো অবজারভেটরি-তেও ১৯৯৮ ওআর২-র ছবি ধরা পড়ে, তারা তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে।

নাসা’র সেন্টার ফর নিয়ার আর্থ অবজেস্ট স্টাডি জানিয়েছে, ওই গ্রহাণু বুধবার সকালের দিকে পৃথিবীর পাশ দিয়ে উড়ে যাবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

আজ পৃথিবীর পাশ দিয়ে যাবে এভারেস্টের আকারের গ্রহাণু

আপডেট সময় ১০:৫২:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০