ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

দ্বিতীয় দিনের মত ইসির সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

ব্যালট পেপারে অনিয়ম এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে নির্দিষ্ট একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (১৯ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনের সামনের সড়কে তারা এই কর্মসূচি শুরু করেন।

দেখা গেছে, বেলা ১১টা থেকে ছাত্রদলের ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে ইসি কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। সোয়া ১১টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে অবস্থান কর্মসূচি শুরু হয়।

ছাত্রদলের প্রধান তিনটি অভিযোগ ও দাবি হলো-
১. পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত বাতিল করা, যা নির্বাচনের নিরপেক্ষতাকে সংকটে ফেলেছে।
২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপে নতিস্বীকার করে ইসির হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ বন্ধ করা।
৩. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ইসির জারি করা ‘বিতর্কিত’ প্রজ্ঞাপন প্রত্যাহার করা।

ছাত্রদল নেতাদের দাবি, বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ হস্তক্ষেপে ইসি তাদের পেশাদারত্ব ও স্বাধীনতা হারিয়েছে। বিশেষ করে শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ইসির ভূমিকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

দ্বিতীয় দিনের মত ইসির সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

আপডেট সময় ০১:০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬