ঢাকা ১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

কিছু টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে দিবেন না: নুর

ট্রাক মার্কায় ভোট চেয়ে ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর বলেছেন, আপনারা কিছু টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে দিবেন না। ট্রাক মার্কার প্রার্থী আপনাদের সন্তান। জাতীয়স্বার্থ, অধিকার রক্ষায় কাজ করার জন্য সুযোগ দিন। পিছিয়ে থাকা অনুন্নত গলাচিপা-দশমিনার মানুষ ও জনপদের উন্নয়নে কাজ করার সুযোগ দিন।

শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় ফতুল্লার তল্লা রেললাইন এলাকায় গলাচিপা-দশমিনার সর্বস্তরের জনগণের আয়োজনে খালেদা জিয়ার স্বরণে শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহফিলে উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, আমি কিন্তু নারায়ণগঞ্জের সন্তান। আপনারা গলাচিপা, দশমিনাবাসী যারা আছেন নারায়ণগঞ্জে, ইনশাআল্লাহ নুর ভাই পটুয়াখালী-৩ আসনে নির্বাচন করবেন, সংসদ নির্বাচনের আগেই কিন্তু এলাকায় চলে যেতে হবে। নুর ভাইকে নির্বাচিত করতে হবে। কারণ নুর ভাই নির্বাচিত হলে আগামী দিনে এমপি হবে, আগামী দিনে মন্ত্রীও হবে। কারণ তারেক রহমান তাকে অত্যন্ত স্নেহ করেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জমশের আলী ঝন্টুর সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী আরিফ ভুঁইয়া, মহানগর সভাপতি ও নারায়ণগঞ্জ-২ আসনের গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী কামরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান সজিব প্রমুখ।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

কিছু টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে দিবেন না: নুর

আপডেট সময় ০১:০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬