ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

নওগাঁর পত্নীতলায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

নওগাঁনওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন বিজিবি-১৪ কর্তৃক পৃথক অভিযানে ধামইরহাট সীমান্ত হতে ১৪ হাজার ৬শ পিস নেশাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১শ ২৬ বোতল কাশির সিরাপ উদ্ধার করে।

শনিবার (১৭ জানুয়ারি) চকিলাম বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মো মেহেদী হাসানের নেতৃত্বে একটি বিশেষ টহলের মাধ্যমে চকশব্দল গ্রামের মাঠের সরিষা ক্ষেতের মধ্যে অভিযান পরিচালনা করে ১৪ হাজার ৬শ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করে। আটককৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। যাহার সিজার মূল্য-২৯ লক্ষ ২০ হাজার টাকা এবং কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মো.বাদশা আলমগীরের নেতৃত্বে একটি বিশেষ টহলের মাধ্যমে উস্তমবাদ এলাকায় পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১শ ২৬ বোতল নেশাজাতীয় কাশির সিরাপ আটক করে। আটককৃত মালামাল ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।যাহার সিজার মূল্য ৫০ হাজার ৪শ টাকা।

পত্নীতলা ব্যাটালিয়ন বিজিবি-১৪  অধিনায়ক লে. কর্নেল মো আব্দুল্লাহ আল মামুন বলেন,সীমান্তে গরু,মাদক পাচার,অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নওগাঁর পত্নীতলায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

আপডেট সময় ০৭:২৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬