ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

ইরানকে এবার ধন্যবাদ জানালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার ইরানের নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন। দেশটির সরকারবিরোধী বিক্ষোভ চলাকালীন গ্রেফতার হওয়া শত শত বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড স্থগিত করায় ধন্যবাদ জানান তিনি।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে শুক্রবার লিখেছেন, ‘আমি এই বিষয়টির প্রতি গভীর সম্মান জানাই। গতকাল যে সব ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল (যার সংখ্যা ৮০০-এরও বেশি), সেগুলো বাতিল করেছে ইরান, এ জন্য তাদেরকে ধন্যবাদ!’

বিক্ষোভকারীদের সহায়তার কথা বলে গত দু’সপ্তাহ ধরে ট্রাম্প বারবার ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছেন।

তবে ট্রাম্প এখন হস্তক্ষেপ থেকে বিরত থাকছেন। কারণ বুধবার তিনি জানান, তাকে বলা হয়েছে হত্যাকাণ্ড বন্ধ হয়ে গেছে।

ট্রাম্প গত বৃহস্পতিবার উপসাগরীয় কর্মকর্তাদের সেই মন্তব্যও উড়িয়ে দেন, যেখানে বলা হয়েছে সৌদি আরব, কাতার ও ওমান তাকে হামলা থেকে বিরত রাখতে উদ্যোগী হয়েছে।

তিনি বলেন, তাকে প্রভাবিত করেছে ইরানেরই পদক্ষেপ।

শুক্রবার হোয়াইট হাউস থেকে সপ্তাহান্তে ফ্লোরিডা যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘কেউ আমাকে বোঝায়নি- আমি নিজেই নিজেকে বুঝিয়েছি।’

তিনি বলেন, ‘তারা কাউকেই ফাঁসি দেয়নি। তারা ফাঁসি বাতিল করেছে। এর একটা বড় প্রভাব পড়েছে।’

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

ইরানকে এবার ধন্যবাদ জানালেন ট্রাম্প

আপডেট সময় ১২:৩৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬