ঢাকা ০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা শঙ্কিত। সরকার অবৈধ অস্ত্র উদ্ধারসহ অপরাধ দমনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।’

সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা আশাবাদী নির্বাচন চলাকালীন দেশের পরিস্থিতি উন্নতি হবে৷ এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি ভালো। প্রচারণা শুরু হলে পরিস্থিতি বুঝা যাবে।’

ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে নিয়ে করা এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি বাংলাদেশের সম্মান ও আন্তর্জাতিক মর্যাদার সঙ্গে সরাসরি জড়িত।

‘আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। আমরা মনে করি, এর মাধ্যমে পুরো দেশকেই অপমান করা হয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমি নিজে আগে ক্রিকেট খেলেছি, এমনকি ক্রিকেট বোর্ডের সদস্যও ছিলাম। বর্তমানে রাজনীতিতে যুক্ত থাকলেও ক্রিকেটের গুরুত্ব আমি ভালোভাবেই বুঝি। ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক বিষয় জড়িত থাকে, আর এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের দেশের সম্মান। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেওয়া সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেন তিনি।

তিস্তা, পদ্মাসহ অভিন্ন নদীগুলোর পানিবণ্টন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে তিস্তা, পদ্মাসহ সব অভিন্ন নদীর পানিবণ্টন চুক্তির বিষয়গুলো সমাধান করা হবে।’

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলীসহ বিএনপি’র বিভিন্ন নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল

আপডেট সময় ১২:২১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬