ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

জামিনে মুক্তি পেলেন জুলাই যোদ্ধা সুরভী

গাজীপুরে চাঁদাবাজি মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ও জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর বিরুদ্ধে দেওয়া দু’দিনের রিমান্ড আদেশ বাতিল করে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ অমিত কুমার দে এই আদেশ দেন।

জেলা জজ ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুরভীর আইনজীবী ও গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. মোস্তাফিজুর রহমান কামাল।

তিনি জানান, দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত যে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন, তার বিরুদ্ধে আমরা জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করি। সুরভী পরীক্ষার্থী হওয়ায় শুনানি শেষে বিজ্ঞ আদালত মানবিক বিষয় বিবেচনায় নিয়ে রিমান্ড আদেশ বাতিল করেন এবং আমার জিম্মায় চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কালিয়াকৈর থানার এসআই ওমর ফারুক পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক সৈয়দ ফজলুল মাহাদী শুনানি শেষে সেই আবেদন আংশিক মঞ্জুর করে দু’দিনের রিমান্ড দেন। একটি চাঁদাবাজি মামলার তদন্তের অংশ হিসেবে সোমবার দুপুরে ওই আদেশ দেওয়া হয়।

পুলিশ জানায়, সাংবাদিক নাইমুর রহমান দুর্জয়ের দায়ের করা ৫০ হাজার টাকা চাঁদা দাবির মামলায় সুরভী পরোয়ানাভুক্ত আসামি। এফআইআর অনুযায়ী মামলাটি রেকর্ড করা হয় গত ২৬ নভেম্বর ভোরে। মামলার পর থেকেই তিনি গাজীপুর জেলা কারাগারে বন্দি ছিলেন।

রিমান্ড আদেশ বাতিল ও জামিনের পর, সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটে সুরভী গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

জামিনে মুক্তি পেলেন জুলাই যোদ্ধা সুরভী

আপডেট সময় ০১:০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬