ঢাকা ০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান,বিপুল গোলাবারুদসহ সরঞ্জাম উদ্ধার

কক্সবাজারের রামুর ঈদগড়ের গহীন পাহাড়ে অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পাওয়া গেছে। সেই কারখানায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৫ জানুয়ারি) সকালে কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস এই তথ্য জানিয়েছেন। তবে অভিযান টের পেয়ে পালিয়ে যান তিন থেকে চারজন ব্যক্তি। এতে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধার হওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে: ২টি রাইফেলের গুলি, ৪টি শটগানের খালি খোসা, ২টি বন্দুকের বাট, ২টি বন্দুকের ট্রিগার বক্স, ৬টি বন্দুকের নল হিসেবে ব্যবহৃত পাইপ, ৩টি বন্দুক তৈরির জোগান, ১টি হাওয়ার মেশিন, ২টি বাটালি, ৫টি আড়ি ব্লেড ও ১টি আড়ি ব্লেডের ফ্রেম, ১টি করাত, ১টি হাতুড়ি, ১টি প্লাস, ছোট-বড় ৭টি রেত, ১টি শান দেওয়ার মেশিন ও ১টি বানান নালিসহ অসংখ্য অস্ত্র তৈরির সরঞ্জামাদি।

পুলিশ জানায়, কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ের আবু আম্মদ গুনা ফাতেমা ছড়া নামক গহীন পাহাড়ে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র তৈরি করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে সেখানে চালায় পুলিশ। সোমবার সকাল সাড়ে ৬টায় অভিযানে টের পেয়ে ৩-৪ জন ব্যক্তি গহীন পাহাড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, উদ্ধার হওয়া সরঞ্জামাদি জব্দ তালিকা মূলে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও জড়িতদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান,বিপুল গোলাবারুদসহ সরঞ্জাম উদ্ধার

আপডেট সময় ০৪:০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬