ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

আজ জাতি মায়ের ছায়া থেকে বঞ্চিত হলো; রুহুল কবির রিজভী

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংকটে শোকে মাথার ওপর যেমন মায়ের একটা ছায়া থাকে, জাতি যেন আজ সেই ছায়া থেকে বঞ্চিত হলো। আমরাও হলাম।

মঙ্গলবার সকালে খালেদা জিয়ার মৃত্যুর পর এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, দীর্ঘদিন হাসপাতালে বা বাসায় অসুস্থ ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু বাইরে কাজ করতে আমাদের মনে হতো যে মা তো আছেন। তিনি তো দেখবেন সবকিছু। সেই প্রেরণাই যেন আমরা এত শক্তি পেতাম। একটা দীর্ঘজীবন যার নেতৃত্বের ছায়ায় বেড়ে ওঠা, তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন… এমন বড়ো বেদনার এই শোক ও সংকট কাটিয়ে ওঠা খুব মুশকিল। এই ক্ষতি কাটিয়ে ওঠা জাতির জন্য খুব মুশকিল।

তিনি বলেন, এত নিপীড়ন সহ্য করে চোখের সামনে সন্তানের লাশ দেখে শুধুমাত্র দেশ, মানুষ ও গণতন্ত্রের জন্য তিনি টিকে থেকেছেন বিভিন্নভাবে। এরপরও কখনো তার চোখে-মুখে কোথাও কিছু আমরা পাইনি। আজ তিনি পৃথিবী থেকে চলে গেলেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। সারা দেশ ও বিশ্ব এই মজলুম নেত্রীর জন্য গভীর শোক জানাচ্ছে।

এদিন, সকাল ৬টায় বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আজ জাতি মায়ের ছায়া থেকে বঞ্চিত হলো; রুহুল কবির রিজভী

আপডেট সময় ১২:৫৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫