ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বগুড়ায় বাসের ধাক্কায় ২ ভাই নিহত, আহত ৩

বগুড়া জেলার শাজাহানপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী দুই ভাই মারা গেছেন। এতে আহত হন নিহতদের দুই মামাসহ তিনজন।

শুক্রবার (৮ আগস্ট) মধ্যরাতে উপজেলার মাঝিরা ইউনিয়নে প্রয়াস স্কুলের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন- শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের হজরত আলীর ছেলে মো. আকাশ (২৫) ও মো. আরিফ (২১)।

আহতরা হলেন- একই গ্রামের মৃত আমজাদ সরকারের ছেলে হায়দার আলী (৫০) ও আবদুল আজিজ (৩৮) এবং আবদুল বারীর ছেলে মো. পলাশ (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাতে বগুড়া শহর থেকে একটি অটোরিকশা শেরপুর উপজেলার দিকে যাচ্ছিল। রাত ১২টা ২০ মিনিটে অটোরিকশাটি প্রয়াস স্কুলের সামনে পৌঁছালে বিপরীতমুখী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আকাশ নামে একজন নিহত হন।
ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত চারজনকে শজিমেক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসক আকাশের ছোট ভাই আরিফকে মৃত ঘোষণা করেন।

ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। বাসটি দ্রুত পালিয়ে যায়। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ আইনি ব্যবস্থা নেবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বগুড়ায় বাসের ধাক্কায় ২ ভাই নিহত, আহত ৩

আপডেট সময় ১২:১৩:১৫ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫