ঢাকা ০৪:২১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ৬

নওগাঁ শহরের পুলিশ লাইনের সামনে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের একটি গাড়ির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পারভীন আক্তার (৫৭) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও ছয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু ও এক নারীর অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (১৮ জুন) সকাল ১০টার দিকে শহরের পুলিশ লাইনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভিন আক্তার জেলার সাপাহার উপজেলার রসুলপুর গ্রামের সাজির উদ্দিনের স্ত্রী।

আহত ব্যক্তিরা হলেন— সিরাজুল ইসলাম, তার স্ত্রী ইসমত আরা, ভাই সাজির উদ্দিন, সাজির ছেলে আরিফ ও তার স্ত্রী সাদিকা এবং সিরাজুল ইসলামের নাতি, মুংরইল গ্রামের মহিদুল ইসলামের ৬ বছর বয়সী ছেলে রাফিউল। আশঙ্কাজনক অবস্থায় রাফিউল ও সাদিকাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে শিশু রাফিউল এবং সাদিকার অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুপুরে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিএনজি যোগে সাপাহার উপজেলা থেকে মামলার হাজিরা দেওয়ার জন্য একটি সিএনজি যোগে একই পরিবারের ৬ জন সদস্য নওগাঁ জজকোর্টে আসছিলেন সাজির উদ্দিনের পরিবার। সাপাহার থেকে ছেড়ে আসা সিএনজি নওগাঁ পুলিশ লাইনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেক্সিমকো ওষুধ কোম্পানির গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে সিএনজিতে থাকা ড্রাইভার ও শিশুসহ ৭ জন গুরুতর আহত হয়। এ ঘটনায় স্থানীয়রা তাতের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বেক্সিমকো ওষুধ কোম্পানির গাড়ি ও ড্রাইভারসহ দুর্ঘটনা কবলিত সিএনজি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ৬

আপডেট সময় ০৪:১৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫