ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সিরাজগঞ্জে ২১০ বস্তা সরকারি চাল জব্দ

সিরাজগঞ্জের চৌহালীতে ২১০ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। রোববার (১ জুন) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চরজাজুরিয়া গ্রামের তিনটি বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা চাল জব্দ করা হয়।

এ সময় চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, চরজাজুরিয়া গ্রামের শাহজাহন সর্দার, রোস্তোম আলী এবং জাহাঙ্গীর আলমের বাড়িতে মোট ২১০ বস্তা (প্রতি বস্তায় আনুমানিক ৩০ কেজি করে) চাল মজুদ আছে। গোপন সংবাদের ভিত্তিতে এসব বাড়িত অভিযান পরিচালনা করে চাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। এদিকে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত চাল মজুতকারীরা পালিয়ে যায়। তবে মোহাম্মদ আলী নামে একজনকে ওই ঘটনাস্থল থেকে আটক করে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

এ বিষয়ে চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, অসহায় দুস্থ ও গর্ভবতী মহিলাদের জন্য সরকারি বরাদ্দ ২১০ বস্তা চাল অবৈধভাবে মজুদের দায়ে মামলা হয়েছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সিরাজগঞ্জে ২১০ বস্তা সরকারি চাল জব্দ

আপডেট সময় ০৪:০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫