ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে ঢাকায় ফিরেছেন হামজা হামজা চৌধুরী

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে অভিষেক হয়ে গেছে হামজা চৌধুরীর। তবে দেশের মাটিতে এখনও মাঠে নামা হয়নি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই মিডফিল্ডারের। সেই প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে শিগগিরই। ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন দুটি ম্যাচ সামনে রেখে ঢাকায় ফিরেছেন হামজা।

সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও ফ্লাইট বিলম্বে তা হয় ১০টা ৫৫ মিনিটে। সেখান থেকে সরাসরি জাতীয় দলের হোটেলে ওঠেন তিনি।

গত মার্চে ভারতের শিলংয়ে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের বিপক্ষে অভিষেক হয় হামজার। অভিষেক ম্যাচেই দক্ষতা ও নেতৃত্বগুণে নজর কাড়েন এই মিডফিল্ডার। সেই ম্যাচে বাংলাদেশের জার্সিতে তাঁর পারফরম্যান্স দেশি-বিদেশি ফুটবলপ্রেমীদের নজরে আসে।

বর্তমানে দলকে শক্তিশালী করতে আরও কয়েকজন প্রবাসী ফুটবলার যোগ দিচ্ছেন। যুক্তরাষ্ট্রপ্রবাসী ফাহমেদুল ইসলাম ইতোমধ্যে চলে এসেছেন, যুক্তরাজ্যপ্রবাসী সামিত সোম আসছেন শিগগিরই। কিউবা মিচেলও পেয়ে গেছেন বাংলাদেশি পাসপোর্ট, ফলে তিনিও এখন জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত।

বাংলাদেশ আগামী ৪ জুন ঢাকায় ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচ। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর ও হংকংয়ের পয়েন্ট সমান—প্রতিটি দলেরই সংগ্রহ ১। প্রথম রাউন্ডে বাংলাদেশ-ভারত এবং সিঙ্গাপুর-হংকং ম্যাচ দুটি গোলশূন্য ড্র হয়েছিল।

এই দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। তারকায় ভরপুর এই দল মাঠে কেমন পারফর্ম করে, সেটাই এখন দেখার অপেক্ষা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে ঢাকায় ফিরেছেন হামজা হামজা চৌধুরী

আপডেট সময় ০১:৪৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫