ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সিরাজগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্দীতে অভিযান চালিয়ে শীর্ষ মাদক কারবারি আমিনুল ইসলাম ওরফে গুটুকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

রবিবার দিবাগত রাত ২টার দিকে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ধানবান্দী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সূত্রে পাওয়া সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সিরাজগঞ্জ পৌরসভার ধানবান্দী এলাকার আমিনুলকে চিহ্নিত করা হয়। তার বিরুদ্ধে দীর্ঘ দিন ধরেই মাদকদ্রব্য পাচার ও চোরাচালানের একাধিক অভিযোগ রয়েছে।

তাকে গ্রেপ্তার করার পর যৌথবাহিনী প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিরাজগঞ্জের মাদকচক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে। পরবর্তীতে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সেখানে আরও জিজ্ঞাসাবাদে বিভিন্ন ব্যক্তির সঙ্গে তার মাদক চালানের সুনির্দিষ্ট তথ্য উঠে আসে, যা তদন্তে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে চলমান মাদকবিরোধী অভিযান আরও জোরদারভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সিরাজগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় ০৪:৪৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫