ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যের চার দেশে শাকিবের ‘বরবাদ’

ঈদে মুক্তির পর থেকে এখনও দেশের সিনেমা হলে দর্শক টানছে শাকিব খানের ‘বরবাদ’। এর বাইরেও যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, নিউজিল্যান্ড, ডেনমার্কেও সিনেমাটি মুক্তি পেয়েছে, সেখানেও বেশ রমরমিয়ে চলছে ছবিটি। এবার মধ্যপ্রাচ্যের প্রেক্ষাগৃহ মাতাতে প্রস্তত শাকিব খানের এই সিনেমাটি।

আজ ১৫ মে শাকিবের সিনেমা মুক্তি পাচ্ছে সংযুক্ত আরব আমিরাত (দুবাই), ওমান, কাতার ও বাহরাইনে। সেখানে সিনেমাটি ডিসট্রিবিউশন করছে পিএইচএফ। এই পরিবেশক প্রতিষ্ঠানটি এর আগে ‘বাহুবলী’, ‘আরআরআর’, ‘মারকো’ ও ‘হিট’-এর মতো ব্লকবাস্টার সিনেমা মুক্তি দিয়েছিল।

শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে এই ডিস্ট্রিবিউশন কোম্পানি নিয়মিত বলিউড, মালায়লামসহ বিভিন্ন ছবি পরিবেশনা করে থাকে।

এ নিয়ে বরবাদ প্রযোজক শাহরিন আক্তার সুমি বলেছেন, ‘বরবাদ’র মাধ্যমে প্রথম বাংলাদেশি কোনো সিনেমা পিএইচএফ ডিস্ট্রিবিউশন করলো। মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে সেন্সর করিয়ে সিনেমা রিলিজ করা সময় সাপেক্ষ ব্যাপার। তাই সবকিছু গুছিয়ে আনতে কিছুটা সময় লেগেছে।’

এখন পর্যন্ত প্রায় ৭৫ কোটি টাকার গ্রস কালেকশন হয়েছে সিনেমাটি থেকে। বলা বাহুল্য, বাংলাদেশের সিনেমার ব্যবসায়িক সাফল্যের অন্যতম মাইলফলক এটি।

ট্যাগস

মধ্যপ্রাচ্যের চার দেশে শাকিবের ‘বরবাদ’

আপডেট সময় ০৬:২২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫