ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের শুকুরকান্দি নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে রোগীবাহী মাইক্রোবাসের ধাক্কায় চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন মাইক্রোবাসের অপর তিন যাত্রী।

নিহতরা হলেন, মাইক্রোবাসের চালক গাংনী উপজেলার পশ্চিমমালশাদহ গ্রামের মোজাম্মেল হকের ছেলে জামাল উদ্দিন (৫৫), গাঁড়াডোব গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে শাহিনুজ্জামান (৪৫) ও সদর উপজেলার নজরুল ইসলামের স্ত্রী আক্তার বানু (৪৫)।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে গাংনী থানার ওসি বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গাঁড়াডোব ও শ্যামপুরের ওই হতাহতরা মাইক্রোবাসে করে চিকিৎসার জন্য রাত ১২টার দিকে কুষ্টিয়া যাচ্ছিলেন। গাংনী উপজেলার শুকুরকান্দি এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় মাইক্রোবাস। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

চালক জামাল উদ্দিন মাইক্রোবাসের মালিক। নিহত তিনজনের মরদেহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান ওসি বানী ইসরাইল।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

আপডেট সময় ১১:৪৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫