ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশি পাসপোর্ট পেলেন সামিত, দেশের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায়

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে আরেক প্রবাসী বংশোদ্ভূত ফুটবলারের অন্তর্ভুক্তি এখন সময়ের ব্যাপার মাত্র। কানাডায় জন্ম নেওয়া ২৭ বছর বয়সী মিডফিল্ডার সামিত সোম অবশেষে পেয়েছেন বাংলাদেশি পাসপোর্ট। এখন শুধু ফিফার ছাড়পত্রের অপেক্ষা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিমের বরাত দিয়ে দেশের একটি গণমাধ্যম জানায়, সামিত সোম পাসপোর্ট হাতে পেয়েছেন। এ বিষয়ে ফাহাদ করিম বলেন, ‘এখন আমরা ফিফার কাছে প্রয়োজনীয় কাগজপত্র পাঠাব। ফিফা ছাড়পত্র দিলেই সামিতের বাংলাদেশের হয়ে খেলার আর কোনো বাধা থাকবে না।’

সামিতের বাবা-মা দুজনেই বাংলাদেশি, তবে তাঁর জন্ম ও শৈশব কেটেছে কানাডায়। ২০২০ সালে তিনি কানাডার জাতীয় দলের হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেন। এরপর দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবল থেকে দূরে থাকা সামিত বর্তমানে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসি-তে খেলছেন।

বাংলাদেশ দলের সামনে বড় পরীক্ষা ১০ জুন—এশিয়ান কাপ বাছাইপর্বে প্রতিপক্ষ সিঙ্গাপুর। সেই ম্যাচে সামিতকে মাঠে দেখা যাবে কি না, তা নির্ভর করছে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের ওপর। সবকিছু ঠিকঠাক থাকলে সিঙ্গাপুর ম্যাচেই দেখা যেতে পারে বাংলাদেশের এই নতুন ‘মিডফিল্ড জেনারেল’-কে।

প্রসঙ্গত, বিদেশি বংশোদ্ভূত ফুটবলারদের বাংলাদেশ দলে খেলার আগ্রহ নতুন নয়। এর সূত্রপাত ঘটে জামাল ভূঁইয়ার মাধ্যমে, যিনি ২০১৩ সালে ডেনমার্ক থেকে এসে জাতীয় দলে অভিষেক করেন। এরপর ফিনল্যান্ডে বেড়ে ওঠা তারিক কাজী এবং সাম্প্রতিক সময়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর অভিষেক সেই ধারা আরও বেগবান করেছে।

এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন সামিত সোম। এখন অপেক্ষা শুধু ফিফার সবুজ সংকেতের।

ট্যাগস

আপডেট সময় ০৪:২৩:১১ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481