ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

 টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী জিম্বাবুয়ে। ব্যাকফুটে থাকা বাংলাদেশ অনুমিতভাবেই এই টেস্টের একাদশে এনেছে তিন বদল।

চট্টগ্রামে টেস্ট অভিষেকের সামনে দাঁড়িয়ে তানজিম হাসান সাকিব। সকালে মাঠে এসেই রানআপের দূরত্ব মেপে নিয়েছেন তরুণ পেসার। পরে গা গরম করে পাশের উইকেটে বেশ কিছুক্ষণ বোলিং করেন তিনি।

বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় শুরু হবে দ্বিতীয় টেস্ট।

বিব্রতকর পরাজয়ে সিরিজ শুরুর পর এবার আরও তলানিতে নেমে যাওয়ার শঙ্কায় বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টেও হেরে গেলে জিম্বাবুয়ের বিপক্ষে ২১ বছর পর সিরিজ হারের তেতো স্বাদ পাবে তারা। তাই সিরিজ বাঁচাতে ঘুরে দাঁড়ানোয় আশায় নামবে নাজমুল হোসেন শান্তর দল।

এদিকে সিলেট টেস্টের পুরোটা জুড়েই ছিল বৃষ্টির চোখরাঙানি। সাগরিকায় এখন পর্যন্ত তেমন শঙ্কা নেই। ম্যাচের দিন সকাল থেকেই ঝলমলে রোদ। সামনের চার দিনেও প্রকৃতির বাগড়া পড়ার শঙ্কা নেই তেমন।

বাংলাদেশ একাদশ: এনামুল হক বিজয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট সময় ১০:০৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫