ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

হঠাৎ জরুরি বোর্ড মিটিং ডেকেছে বেসামাল বিসিবি

বিভিন্ন ইস্যুতে টালমাটাল অবস্থায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মাঝে রোববার (২৭ এপ্রিল) আজ বিকেল ৪টায় আচমকা জরুরি সভা ডেকেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন বিষয় আলোচনার কথা রয়েছে এই সভায়। বিসিবির পরিচালকদের উপস্থিতিতে বিকেল ৪টায় অনলাইনে (জুম) সভাটি অনুষ্ঠিত হবে।

বিসিবির এক পরিচালক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২৪ মার্চ সভায় বসার কথা ছিল বিসিবির। কিন্তু সেদিন হঠাৎ করেই তামিম ইকবাল ডিপিএলে ম্যাচ খেলার মাঝে অসুস্থ হয়ে পড়লে, সভা স্থগিত করে বোর্ড পরিচালকরা সেখানে চলে যান। সেটি হতো ফারুক আহমেদের বর্তমান কার্যনির্বাহী কমিটির ১৯তম সভা। সম্প্রতি বেশ কিছু ইস্যু তৈরি হওয়ায় বিসিবি নতুন করে সভায় বসছে আজ।

সভায় সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। ক্রিকেট পাড়ায় গুঞ্জন, সভাপতি ফারুক আহমেদ বিসিবির ফিক্সড ডিপোজিট থেকে ১২০ কোটি টাকা সরিয়েছেন। যদিও গতকাল এ নিয়ে ব্যাখ্যা দিয়েছে বিসিবি। তবে আজকের সভায় এই বিষয়েও আলোচনা হতে পারে।

এ ছাড়া ঘরোয়া ক্রিকেট নিয়েও বেশ বিশৃঙ্খলা নিয়েও বিপাকে আছে বিসিবি। তাওহীদ হৃদয়কে ম্যাচ নিষিদ্ধ করার বিষয়ে নানা প্রতিক্রিয়ার মাঝেই তামিম ইকবালসহ ক্রিকেটাররা ক্ষোভ জানিয়ে বিসিবির সঙ্গে বৈঠকে বসেন। সেখানে তারা তিনটি বিষয়ে নিজেদের আপত্তির কথা জানান। অর্থাৎ, সাম্প্রতিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বিসিবির সভায়।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হঠাৎ জরুরি বোর্ড মিটিং ডেকেছে বেসামাল বিসিবি

আপডেট সময় ০১:৫০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫