ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

টাঙ্গাইলে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর এলাকার কাইতকাই রূপালী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালক হেলাল উদ্দিন (৫৫) ধনবাড়ীর পৌর এলকোর চরভাতকুড়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। নিহত যাত্রীর নাম-পরিচয় পাওয়া যাইনি।

বিষয়টি নিশ্চিত করছেন মধুপুর থানার ডিউটি অফিসার মো. মনজুরুল হক।

পুলিশ ও স্থানীয়রা জানান, অটোরিকশাটি মধুপুর থেকে জামালপুর রোডের ধনবাড়ীর দিকে ফিরছিল। ঘটনাস্থলে আসার পর বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশাচালক ঘটনাস্থলে নিহত হন। একমাত্র যাত্রী এসময় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত ওই যাত্রী রাতেই হাসপাতালে মারা যান।

মধুপুর থানার ডিউটি অফিসার মো. মনজুরুল হক বলেন, ঘটনাস্থলে অটোরিকশাচালক নিহত হন। সিএনজিতে থাকা এক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে ওই যাত্রী রাতেই হাসপাতালে মারা যান। অজ্ঞাত ওই ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহত অটোরিকশাচালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

টাঙ্গাইলে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

আপডেট সময় ১২:৪৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫