ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

নওগাঁয় ১৭১৯ কেজি সরকারি চাল জব্দ

নওগাঁর রাণীনগরে একটি বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ৭১৯ কেজি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করা হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের আশরাফ আলীর বাড়ি থেকে এসব চাল পাওয়া যায়। বর্তমানে চালগুলো স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১১টার দিকে উপজেলার ধোপাপাড়া গ্রামের আশরাফ আলীর বাড়িতে অভিযান চালায় রানীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান। অভিযানে ওই বাড়িতে ৫০ কেজি ওজনের ৩৪ বস্তা চাল এবং ১৯ কেজি চালের একটি বস্তা পাওয়া যায়।

স্থানীয়দের দাবি, জব্দকৃত চাল সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির। এসব চাল বিলকৃষ্ণপুর বাজার পয়েন্টের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার শহিদুল ইসলাম সুইটের। তিনি ও তার সহযোগীরা এসব চাল ওই বাড়িতে রেখেছিল। চালের বস্তার পাশে খাদ্যবান্ধব কর্মসূচির চালের সরকারি খালি বস্তা পড়েছিল আর চালগুলো অন্য প্লাস্টিকের বস্তায় প্যাকেট করা ছিল। তাদের অভিযোগ, এসব চাল বাইরে বেশি দামে বিক্রির জন্য রাতে ওই বাড়িতে চাল ওজন করে রাখা হয়েছিল।

জানতে চাইলে বাড়ির মালিক আশরাফ আলী বলেন, আমি বাড়িতে ছিলাম না। এসে জানতে পারি ডিলার সুইট আমার বাড়িতে চাল রেখেছে। আমি তাকে চাল নিয়ে যেতে বললে তিনি পরে নিয়ে যাবে বলে জানায়। এরপর আমি আর কিছু জানি না।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলার বিলকৃষ্ণপুর বাজার পয়েন্টের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার শহিদুল ইসলাম সুইট বলেন, চালগুলো আমার না। বাড়ির মালিক আমার নামে মিথ্যা কথা বলছে।

এ বিষয়ে রানীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান বলেন, চালগুলো জব্দ করার পর স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। চালগুলো সরকারি কি না এখনি সঠিক বলা যাচ্ছে না। তদন্ত চলছে, তদন্তের পর বলা যাবে।

এ ব্যাপারে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

নওগাঁয় ১৭১৯ কেজি সরকারি চাল জব্দ

আপডেট সময় ০৭:২৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫