ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৪০

রাজশাহীর খড়খড়িতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে দুটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪০ জন। এ সময় একটি বাস রাস্তার পাশে খাদে পড়ে যায়। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে নাটোর-রাজশাহী বাইপাস সড়কের খড়খড়ি এলাকায় একটি ড্রাম ট্রাক ও দুটি বাসের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাসিম ও জুয়েল। তারা দুজনেই জামায়াত–কর্মী। অপর নিহত ও আহতদের পরিচয় প্রাথমিকভাবে পাওয়া যায়নি।

জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলার রাণীহাটি ইউনিয়নের নেতা–কর্মীরা ভ্রমণ ও কবর যিয়ারত করতে দুটি বাসে রওনা দেয়। সফরের গন্তব্য ছিল আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মুহম্মদ মোজাহিদ, কাদের মোল্লার কবর জিয়ারত, পদ্মা সেতু ও বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে যায়। আর অপর বাস ও ট্রাক সড়কের ওপরে মুখোমুখি অবস্থায় ছিল। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের রামেক হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ড্রাম ট্রাকের সঙ্গে সামনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকটি পেছনের বাসে ধাক্কা দেয়। এতে ওই বাসটিরও এক পাশ দুমড়েমুচড়ে আগুন লেগে যায়। পরে দ্রুত যাত্রীরা নেমে গিয়ে আগুন নিভিয়ে খাদে পড়া বাসটির যাত্রীদের উদ্ধারে চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন গিয়ে খাদে পড়ে যাওয়া বাস থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজশাহী মহানগর জামায়াতের নেতারা। মহানগর জামায়াতের সাবেক সংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার জানান, দুটি বাসে প্রায় ৯০ জন যাত্রী ছিলেন। যাদের সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থক।

রামেক হাসপাতালের মুখাপত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, হাসপাতালে প্রায় ৫০ জনের মতো চিকিৎসা নিতে আসেন। এরমধ্যে একজন মারা যান। গুরুতর আহত অবস্থায় ৪০ জনকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সাবিনা ইয়াসমিন দুর্ঘটনায় তিনজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থায় আশঙ্কাজনক।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৪০

আপডেট সময় ১১:০৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫