ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

সৌদি যাওয়ার পথে অসুস্থ বাবর, দুবাইয়ের হাসপাতালে ভর্তি

ওমরাহ পালনে সৌদি আরবে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সদ্য কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। পরে তাকে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে দুবাই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বাবরের একান্ত সহকারী মির্জা হায়দার আলী।

তিনি জানান, ঢাকা থেকে মদিনার উদ্দেশে রওনা দেন লুৎফুজ্জামান বাবর। যাত্রাপথে উড়োজাহাজে (অ্যামিরাটস এয়ারলাইন্স) হঠাৎ তার প্রচণ্ড শ্বাসকষ্ট হয়। পরে দুবাইতে বিমান অবতরণের পরে দ্রুত বিমানবন্দরের কাছে একটি ক্লিনিকে তাকে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে বাবরকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

মির্জা হায়দার বলেন, স্যার এখন দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। ১৭ বছর কারাবাসের পর গত ১৬ জানুয়ারি মুক্তি পান লুৎফুজ্জামান বাবর।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

সৌদি যাওয়ার পথে অসুস্থ বাবর, দুবাইয়ের হাসপাতালে ভর্তি

আপডেট সময় ০৪:০৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫