ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

পার্বতীপুরে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

দিনাজপুরের পার্বতীপুরে কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়ছে। এ দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।আজ বুধবার সকাল সোয়া ৯টায় পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের হাজীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।নিহতরা হলেন- মো. শাহিনুর আলম (৩০) ও সুখদেব কুমার রায় (৪২)। আহত ব্যক্তির নাম সাজেদুর রহমান (২৮)।

স্থানীয়দের বরাত দিয়ে পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোমিন জানান, হাজীর মোড় এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা এসএ পরিবহনের কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের ৩ আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।

ওসি আব্দুস ছালাম বলেন, এ ঘটনায় এসএ পরিবহনের কাভার্টভ্যানসহ চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

পার্বতীপুরে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

আপডেট সময় ০৩:০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫