ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

লালমনিরহাটে বাড়িতে ঢুকে উল্টে গেলো ট্রাক, ঘুমন্ত নারী নিহত

লালমনিরহাটে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে বসতবাড়িকে চাপা দিলে ঘুমন্ত অবস্থায় নুরি বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এসময় সেখানে থাকা তার তিন বছরের নাতি আব্দুল্লাহকে আহত অবস্থায় উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

সোমবার (১৩ জানুয়ারি) ভোরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, পাটিকাপাড়া বটতলা এলাকায় মহাসড়কের পাশে একটি ঝুপড়ি ঘরে নুরি বেগম ও তিন বছরের ছেলে আব্দুল্লাহকে রেখে স্ত্রীকে নিয়ে কাজের সন্ধানে ঢাকায় পাড়ি জমিয়েছেন সাগর হোসেন। প্রতিদিনের মতো রোববার রাতের খাবার খেয়ে দাদি-নাতি নিজেদের ঘরে ঘুমিয়ে পড়েন। ভোরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ওই ঝুপড়ি ঘরটিকে চাপা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে আটকে যান দাদি-নাতি।

খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আব্দুল্লাহকে আহত অবস্থায় উদ্ধার করে। তবে নুরি বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন-নবী ও পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম‌্যান মুজিবুল আলম সাদাত এ তথ্য নিশ্চিত করেছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

লালমনিরহাটে বাড়িতে ঢুকে উল্টে গেলো ট্রাক, ঘুমন্ত নারী নিহত

আপডেট সময় ০৩:৪৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫