ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

’বিপিএলে বিশ্বরেকর্ড” ১ বলে ১৫ রান, ১২ বলে ওভার

চলতি বাংলাদেশ প্রিমিয়িার লিগ বিপিএলের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মাঠে নেমেছে খুলনা টাইগার্স আর চট্টগ্রাম কিংস। যেখানে টস হেরে প্রথমে ব্যাটিং করেছে খুলনা।খুলনা টাইগার্সের দেওয়া ২০৪ রানের টার্গেটে ব্যাট করছে চিটাগাং কিংস। বড় লক্ষ্য তাড়া করতে নেমে চিটাগাংয়ের দরকার ছিল দারুণ শুরু।

আর সেই শুরু এনে দিয়েছেন খুলনার বোলার ওশান থমাস। একের পর এক নো আর ওয়াইডে এক বলে দিয়েছেন ১৫ রান।ইনিংসের প্রথম বলে নাইম শেখ আউট হলেও সে যাত্রায় বেঁচে গিয়েছেন। শেষ পর্যন্ত সেই বলেই উঠল ১৫ রান। তাতে টি-টোয়েন্টি ক্রিকেটে এক বলে সবচেয়ে বেশি রানের নতুন বিশ্বরেকর্ডও দেখল বিপিএল।

এর আগে এক বলে ১৩ রান নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন ভারতের ওপেনার যশস্বী জয়সওয়াল। চলতি বছর জিম্বাবুয়ের বিপক্ষে এমন কীর্তি গড়েছিলেন ভারতের এই ওপেনার। অবশ্য সেবার ৭ রান তিনি পেয়েছিলেন নো-বল থেকে আর ১টা ছিল ছক্কার মার।নাইম ইসলামের বিপক্ষে ওশান থমাস ইনিংসের প্রথম বলেই পেয়েছিলেন উইকেট। তবে সেটায় ক্যাচ লুফে নেন তিনি।

সেটা ছিল নো-বল। ফ্রিহিটের পরের বলে ছিল ডট। সেটা ছিল লিগ্যাল ডেলিভারি। এরপরেই আসে ওশান থমাসের লিগ্যাল ডেলিভারির জন্য লম্বা সংগ্রাম। নো বলে ৬ রান হজম করেছেন। এরপর দুই ওয়াইড বল। পরের নো বলে হজম করেছেন ৪ রান। ততক্ষণে চলে এসেছে ১৪ রান। স্কোরবোর্ডে ১ বলের পাশে ১৫ রান।

শেষ পর্যন্ত বৈধ বল ওশান থমাস করেছেন। সেটায় ছিল ডট। তারপর ফের একটা নো-বল। সেই বলেও ক্যাচ হয়েছিলেন নাইম। দ্বিতীয়বার জীবন পান ওই এক ওভারেই। ফ্রি-হিটের পর অবশ্য নিজেকে আর বাঁচাতে পারেননি অভিজ্ঞ এই ব্যাটার। বোসিস্টোর হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে।

ট্যাগস

’বিপিএলে বিশ্বরেকর্ড” ১ বলে ১৫ রান, ১২ বলে ওভার

আপডেট সময় ০৪:৩৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481