ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

আমাদের বিশ্বাস আছে, আমরা ভারতকে হারাব: শরিফুল

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর থেকে টাইগারদের আত্মবিশ্বাস তুঙ্গে। পাকিস্তানকে সিরিজ হারানো স্কোয়াডের সদস্য ছিলেন শরিফুল ইসলাম। কিন্তু চোটের কারণে ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের স্কোয়াডে নেই তিনি।

আগামীকাল ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে বাংলাদেশ। এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ভারতকে হারাতে আশাবাদী শরিফুল।  মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘ইনশাআল্লাহ আমরা হারাব, আমাদের সেই বিশ্বাস আছে। আমরা পাকিস্তানের বিপক্ষে ভালো করে এসেছি। সেই আশা নিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করব।’

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পেসাররা। প্রথমবারের মতো এক ইনিংসের সবগুলো উইকেট নেওয়ার রেকর্ডও গড়েন। নিজেদের ভেতর বোঝাপড়াকে এর মূল কারিগর বলছেন শরিফুল।  তিনি বলেন, ‘আমাদের একটা ভালো পেস অ্যাটাক আছে। যারা বাইরে আছে তারাও খুব ভালো। পাকিস্তানে আমরা ভালো করছি, ভারতেও ভালো করব। কারণ আমাদের পেসাররা সবাই ভালো ফর্মে আছে। এটা বাংলাদেশের জন্য খুব ভালো। আগেও অনেক ভালো বোলার ছিল। কিন্তু পেছনে এতো বোলার ছিল না। যারা খেলছে তারা তো ভালো, পেছনেও ব্যাকআপ আছে।’

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমাদের বিশ্বাস আছে, আমরা ভারতকে হারাব: শরিফুল

আপডেট সময় ১১:২১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪