ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

ক্রিকেটারদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের সময়ই বাংলাদেশি ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আরো জানিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা দেশে ফিরলে তাদের সংবর্ধনাও দেবেন।  আজ দুপুরে নিজের বাসভবন যমুনায় সেই সংবর্ধনাই দিয়েছেন প্রধান উপদেষ্টা।

ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য মুখিয়ে ছিলেন বলে জানিয়েছেন ইউনূস।প্রধান উপদেষ্টা বলেছেন,‘জয়ের পরেই অধিনায়কের সঙ্গে কথা বলেছিলাম। তবে তোমাদের সঙ্গে ব্যকিগতভাবে সাক্ষাৎ করার জন্য মুখিয়ে ছিলাম। দেশের পক্ষ থেকে তোমাদের আবারো অভিনন্দন।’প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে পেরে প্রত্যেক ক্রিকেটারই খুশি বলে জানিয়েছেন শান্ত। বাংলাদেশের অধিনায়ক বলেছেন,‘এখানে (যমুনা) আসতে পেরে প্রত্যেক খেলোয়াড় খুশি। এটি সত্যি আমাদের অনুপ্রেরণা জোগাবে।’

সাকিব আল হাসান দেশে না থাকায় টেস্ট সিরিজ জয়ের সকল নায়ক আজ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপস্থিত ছিলেন। সিরিজের ট্রফি হাতে প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে ফটোসেশনও করেছেন তারা।যমুনায় আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিসিবির সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দিন চৌধুরি।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্রিকেটারদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

আপডেট সময় ০৪:৫৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪