ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

ভারত সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

চলতি মাসেই ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখানে রোহিত শর্মাদের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে টাইগাররা। আসন্ন এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  কদিন আগেই পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ম্যান ইন গ্রিনদের তাদেরই ঘরের মাঠে ধবলধোলাই করে সিরিজ জিতেছে টাইগাররা। ঐতিহাসিক এই জয়ের পর এবার টাইগারদের সামনে ভারতের চ্যালেঞ্জ। আসন্ন এই সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। 

ঘোষিত ১৬ সদস্যের দলে অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া সাদা পোশাকের প্রথমবারের মত ডাক পেয়েছেন জাকের আলী অনিক।  পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের একাদশে ছিলেন শরিফুল ইসলাম। তবে চোটের কারণে দ্বিতীয় টেস্ট খেলেননি তিনি। এবার ভারত সিরিজের স্কোয়াডেও নেই এই টাইগার পেসার। এদিকে চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে খেলা হয়নি ওপেনার মাহমুদুল হাসান জয়ের। তবে রোহিতদের বিপক্ষে সিরিজের স্কোয়াডে আছেন তিনি।  এছাড়া ভারত সিরিজের দলে আরও আছেন স্পিনার তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসানরা।

উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। এরপর দ্বিতীয় টেস্টে ২৭ সেপ্টেম্বর কানপুরে মুখোমুখি হবে দুই দল। নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, জাকের আলি অনিক, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারত সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

আপডেট সময় ১২:৫০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪