ঢাকা ০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রোনালদোদের উড়িয়ে দিয়ে সুপার কাপের শিরোপা আল হিলালের

  • খেলা ডেস্ক:
  • আপডেট সময় ০১:৫৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
  • 134

সৌদি সুপার কাপের ফাইনালে আল নাসরকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে আল হিলাল। ক্রিস্টিয়ানো রোনালদোর দলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয় বার শিরোপা ঘরে তোলে নেইমারের দল। 

শনিবার (১৭ আগস্ট) ফাইনালে ম্যাচের শুরু থেকেই রক্ষণাত্বক হয়ে খেলতে থাকে দুই দল। আক্রমন ভাগের খেলোয়াড়দের ভালোই পরীক্ষা দিতে হয়।

তবে সেই পরীক্ষায় ৪৪তম মিনিটে পাস করেন রোনালদো। বাইলাইন থেকে সতীর্থের কাট ব্যাক পেয়ে খুব কাছ থেকে জাল খুঁজে নেন রোনালদো। এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।

কিন্তু বিরতির পর সম্পূর্ণ অন্যরূপে ধরা দেয় আল হিলাল।

বিরতির পর রক্ষণ গুছিয়ে রেখে আক্রমণে ঝড় তোলে তারা।  ৫৫তম মিনিটে স্কোর লাইন ১-১ করে ফেলেন সের্গেই মিলিনকোভিচ-সাভিচ। আট মিনিট পর আল হিলালকে এগিয়ে নেন আলেকজান্ডার মিত্রোভিচ। এরপর গোলের নেশায় মেতে ওঠে আল হিলাল

৬৯তম মিনিটে তার আরেক গোলে বাড়ে ব্যবধান। শেষদিকে আল নাসরের জালে বল পাঠিয়ে আল হিলালের জয় একরকম নিশ্চিত করে ফেলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মালকম। এতে জয়ের উল্লাসে মাতে আল হিলাল।এটি আল হিলালের পঞ্চম শিরোপা। বাকি দলগুলোর কারোই দুটির বেশি এই অর্জন নেই।
ট্যাগস

রোনালদোদের উড়িয়ে দিয়ে সুপার কাপের শিরোপা আল হিলালের

আপডেট সময় ০১:৫৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪

সৌদি সুপার কাপের ফাইনালে আল নাসরকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে আল হিলাল। ক্রিস্টিয়ানো রোনালদোর দলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয় বার শিরোপা ঘরে তোলে নেইমারের দল। 

শনিবার (১৭ আগস্ট) ফাইনালে ম্যাচের শুরু থেকেই রক্ষণাত্বক হয়ে খেলতে থাকে দুই দল। আক্রমন ভাগের খেলোয়াড়দের ভালোই পরীক্ষা দিতে হয়।

তবে সেই পরীক্ষায় ৪৪তম মিনিটে পাস করেন রোনালদো। বাইলাইন থেকে সতীর্থের কাট ব্যাক পেয়ে খুব কাছ থেকে জাল খুঁজে নেন রোনালদো। এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।

কিন্তু বিরতির পর সম্পূর্ণ অন্যরূপে ধরা দেয় আল হিলাল।

বিরতির পর রক্ষণ গুছিয়ে রেখে আক্রমণে ঝড় তোলে তারা।  ৫৫তম মিনিটে স্কোর লাইন ১-১ করে ফেলেন সের্গেই মিলিনকোভিচ-সাভিচ। আট মিনিট পর আল হিলালকে এগিয়ে নেন আলেকজান্ডার মিত্রোভিচ। এরপর গোলের নেশায় মেতে ওঠে আল হিলাল

৬৯তম মিনিটে তার আরেক গোলে বাড়ে ব্যবধান। শেষদিকে আল নাসরের জালে বল পাঠিয়ে আল হিলালের জয় একরকম নিশ্চিত করে ফেলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মালকম। এতে জয়ের উল্লাসে মাতে আল হিলাল।এটি আল হিলালের পঞ্চম শিরোপা। বাকি দলগুলোর কারোই দুটির বেশি এই অর্জন নেই।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481