ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

নেপালে যাত্রীবাহী বাস নদীতে, নিহত ১২

নেপালে সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছে। পুলিশ জানায়, মধ্য-পশ্চিম নেপালের ডাং জেলায় শুক্রবার (১২ জানুয়ারি) গভীর রাতে ভালুবাংয়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সবার পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে আটজনের পরিচয় জানা গেছে।

পুলিশের প্রধান পরিদর্শক উজ্জ্বল বাহাদুর সিং বলেছেন, ‘যাত্রীবাহী বাসটি বাঁকের নেপালগঞ্জ থেকে কাঠমাণ্ডুর দিকে যাচ্ছিল। পথে বাসটি একটি ব্রিজ থেকে ছিটকে রাপ্তি নদীতে পড়ে যায়। আমরা মাত্র আটজন যাত্রীর পরিচয় নিশ্চিত করতে পেরেছি, যার মধ্যে দুজন ভারতীয়ও রয়েছে।’ পুলিশ জানিয়েছে, বাস দুর্ঘটনায় আরো ২২ জন যাত্রী আহত হয়েছেন।

নিহত ভারতীয়রা হলেন- বিহারের মালাহির যোগেন্দ্র রাম (৬৭) এবং উত্তর প্রদেশের মুনে (৩১)। বাহাদুর সিং বলেছেন, ‘মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য লামাহি হাসপাতালে নেওয়া হয়েছে।’

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নেপালে যাত্রীবাহী বাস নদীতে, নিহত ১২

আপডেট সময় ০৩:০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪