ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন Logo নওগাঁয় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পৈতৃক জমি আত্মসাতের চেষ্টা   Logo ঢাবি ছাত্রীর মরদেহ: শিক্ষককে নিয়ে লিখেছে চিরকুট Logo মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে ইউএনও’র বিদায় সংবর্ধনা Logo আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক ভিসির ১০ বছর কারাদণ্ড Logo আবু সাঈদ হত্যা মামলায় দুইজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন Logo বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে: সিইসি Logo হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলার রায় ঘোষণা Logo মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo হামের টিকা সংকটের দায় গত সরকারের; স্বাস্থ্যমন্ত্রী

তেজগাঁওয়ে বস্তিতে আগুন, নিহত ২

রাজধানীর তেজগাঁও এলাকায় একটি বস্তিতে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়েছে। এ পর্যন্ত ২ জন নিহতের খবর পাওয়া গেছে। আগুনে বস্তির তিনশোরও বেশি ঘর পুড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ দুর্ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন।

শুক্রবার দিবাগত রাত (১৩ জানুয়ারি) সোয়া দুইটায় ফায়ার সার্ভিসের কাছে এ অগ্নিকাণ্ডের খবর আসে। আগুনে দগ্ধ অনেককেই শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট বা গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস আরও জানায়, রাত সোয়া দুইটার দিকে তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশে মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগার খবর পান তারা। কাঠ ও টিনের বস্তির ঘিঞ্জি ঘর হওয়ার ফলে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।

ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। একে একে ঘটনাস্থলে আসে ফায়ারের ১৫টি ইউনিট। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত পৌনে চারটার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। উদ্ধার করা হয় একজনের মরদেহ। এদিকে মাত্র দুই ঘণ্টার আগুন নিঃস্ব করে দিয়েছে খেটে খাওয়া বস্তিবাসীদের। পোড়া ঘরগুলোর দিকে তাকিয়ে তাদের আহাজারী আর দীর্ঘশ্বাসে কেঁপে উঠেছিল রাতের আকাশ।

নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন

তেজগাঁওয়ে বস্তিতে আগুন, নিহত ২

আপডেট সময় ০১:২২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪