ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে নওগাঁ

গত কয়েকদিনের ঘন কুয়াশা, হিমশীতল বাতাসে জনজীবন বিপর্যস্ত। সেই সঙ্গে তিনদিন ধরে নওগাঁয় দেখা মিলছে না সূর্যের।

শনিবার (১৩ জানুয়ারি) জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৯ ডিগ্রি। যা এই মৌসুমে সবচেয়ে কম।

সরেজমিন ঘুরে দেখা যায়, সকাল থেকে ঘন কুয়াশায় বরেন্দ্র জনপদের পথঘাট ঢেকে রয়েছে। তীব্র শীতে জনজীবন ব্যাহত হচ্ছে। সপ্তাহ জুড়ে চলা বৈরী আবহাওয়ায় থমকে গেছে কাজকর্ম। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।

স্থানীয় আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ হামিদুল হক জানান, মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এ জনপদে। যা আরও ২-৩ দিন অব্যাহত থাকবে।

তীব্র ঠান্ডায় বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। তারা জানান, এ সময় বোরো মৌসুমের ধান রোপণের জন্য ব্যস্ত থাকে চাষিরা। কিন্তু কনকনে ঠান্ডায় মাঠে নামতে পারছে না তারা। এতে ফলন বিলম্বিত হবে মনে করছে কৃষি বিভাগ।

গতকাল শুক্রবার সন্ধ্যায় পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাস জানিয়ে একটি বিজ্ঞপ্তি দেয় আবহাওয়া অধিদফতর। এতে বলা হয়, দেশের চার জেলা: কিশোরগঞ্জ, পাবনা, দিনাজপুর ও চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা) বইছে। তা অব্যাহত থাকতে পারে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে নওগাঁ

আপডেট সময় ১১:১৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪