ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন Logo নওগাঁয় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পৈতৃক জমি আত্মসাতের চেষ্টা   Logo ঢাবি ছাত্রীর মরদেহ: শিক্ষককে নিয়ে লিখেছে চিরকুট Logo মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে ইউএনও’র বিদায় সংবর্ধনা Logo আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক ভিসির ১০ বছর কারাদণ্ড Logo আবু সাঈদ হত্যা মামলায় দুইজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন Logo বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে: সিইসি Logo হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলার রায় ঘোষণা Logo মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo হামের টিকা সংকটের দায় গত সরকারের; স্বাস্থ্যমন্ত্রী

ভারতীয় যেসব সিনেমা এ বছর ব্যবসার মুখ দেখেনি

অন্যান্য বছরের ন্যায় এবারও ভারতের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে একাধিক ভাষার সিনেমা মুক্তি পেয়েছে। এ সিনেমার বেশির ভাগই বিগবাজেটে নির্মিত হয়েছে।

এর মধ্যে কিছু সিনেমা বক্স অফিসে ঝড় তোলে আর কিছু সিনেমায় নামিদামি তারকারা থাকলেও তা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। জেনে নেওয়া যাক এমন বেশ কয়েকটি সিনেমারর কথা, যেগুলো দর্শককের চাহিদা পূরণ করতে পারেনি।

আদিপুরুষ’: দক্ষিণী সিনেমার সুপার স্টার প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ নির্মাণে ৫৫০ কোটি রুপি খরচ হয়েছে। তবে বক্স অফিসে এ সিনেমা মুখ থুবড়ে পড়ে। বিশ্বব্যাপী মাত্র ৪৫০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। ওম রাউত নির্মিত ‘আদিপুরুষ’ মুক্তি পেয়েছিল চলতি বছরের ১৬ জুন। মুক্তির দিন থেকেই একাধিক সমালোচনার মুখে পড়েছে সিনেমাটি। এতে প্রভাস ছাড়াও কৃতী শ্যানন, সাইফ আলি খানের মতো খ্যাতিমান তারকা অভিনয় করেছেন।

‘গণপথ’: এ সিনেমাটি নির্মাণের জন্য ২০০ কোটি রুপি ব্যয় হয়েছে। তবে এটি ২০ কোটি রুপিও আয় করতে পারেনি। বক্স অফিসে মাত্র ১৩.৩৮ কোটি রুপি ব্যবসা করেছিল এ সিনেমা। চলতি বছর অক্টোবরে মুক্তি পায় সিনেমাটি। টাইগার শ্রফ ও কৃতি শ্যানন অভিনীত ‘গণপথ’ সিনেপ্রেমীদের আকর্ষণ করতে পারেনি।

‘কবজা’: ১২০ কোটি রুপিতে নির্মিত হয়েছে কন্নড় ভাষার এ সিনেমা। এ প্যান ইন্ডিয়ান সিনেমাটি বক্স অফিসে সাফল্যের মুখ দেখতে পায়নি। সবমিলিয়ে এ সিনেমা মাত্র ৩০ কোটি রুপি আয় করেছে। ‘সেলফি’: এ সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, নুসরত ভারুচা, ইমরান হাসমির মতো জনপ্রিয় তারকা। ১০০ কোটি রুপি ব্যয়ে সিনেমাটি সাফল্য়ের মুখ দেখতে পায়নি। বক্স অফিসে সিনেমাটি আয় ২৩ কোটি রুপি আয় করেছে।

‘তেজস’: বলিউডের আলোচিত নায়িকা কঙ্গনা রানাউত অভিনীত এ সিনেমার বাজেট ছিল ৭০ কোটি রুপি। বক্স অফিসে মাত্র ৫ কোটি রুপি আয় করতে সক্ষম হয় এ সিনেমা। ভারতে প্রায় ২০০০ স্ক্রিনে তেজস মুক্তি পায়। সিনেমাটি ২৭ অক্টোবর মুক্তি দেওয়া হয়। প্রথম দিনে ১ কোটি ২৫ লাখ রুপি ব্যবসা করেছিল।

‘দ্য লেডিকিলার’: এ সিনেমা বলিউডে ফ্লপ সিনেমার মধ্যে অন্যতম। ভূমি পেডনেকর ও অর্জুন কাপুর অভিনীত এ সিনেমার বাজেট ছিল ৪৫ কোটি রুপি। তবে বক্স অফিসে মুখ থুবড়ে পরে এ সিনেমা। সবমিলিয়ে আয় করে ১ লাখ রুপি।

‘শেহজাদা’: এ সিনেমায় কার্তিক আরিয়ান ও কৃতি শ্যানন অভিনয় করেছেন। সিনেমাটি ৮৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে। কিন্তু আয় করেছে মাত্র ৪৩ কোটি রুপি। ‘শেহজাদা’ সুপারহিট তেলুগু সিনেমা ‘আলা বৈকুণ্ঠপুরামুলু’র অফিশিয়াল হিন্দি রিমেক এটি। তেলুগু সিনেমাটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন আল্লু অর্জুন। ‘শেহজাদা’ সিনেমার ট্রেলার, টিজান ও বেশ কয়েকটি গান মুক্তি পেতেই নেট দুনিয়ায় এ সিনেমা ঘিরে দর্শকদের উচ্ছ্বাস নজরকাড়ে। কিন্তু দর্শকদের যতটা উচ্ছ্বাস নেট দুনিয়ায় দেখা গিয়েছিল, তার বিশেষ প্রভাব বক্স অফিস কালেকশনে পড়েনি।

‘পঞ্চকৃতি’: এ সিনেমাটি ৩৩ কোটি রুপি বাজেটে তৈরি হয়েছে। তবে তেমন বেশি আয় করতে পারেনি।

‘ভিড়’: পরিচালক সুধীর মিশ্র করোনাকালে মানুষের ভয়াবহ পরিস্থিতি নিয়ে এ সিনেমা নির্মাণ করেছেন। ৩৫ কোটি রুপির এ সিনেমা ব্য়বসা করেছিল মাত্র ৩ কোটি রুপি। ‘কুত্তে’: বলিউড তারকা অর্জুন কাপুর অভিনীত ‘কুত্তে’ নিয়ে দর্শকের উন্মাদনা ছিল শুরু থেকেই। তবে দর্শককে নিরাশ করে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এ সিনেমায়। ৩৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা মাত্র ৪ কোটি রুপি আয় করেছিল।

নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন

ভারতীয় যেসব সিনেমা এ বছর ব্যবসার মুখ দেখেনি

আপডেট সময় ০২:৪১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩