ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

নির্বাচনী প্রচারণায় অস্ত্র প্রদর্শন

অস্ত্রধারী নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় কুমিল্লা-২ আসনের নৌকার প্রার্থী সংসদ সদস্য সেলিমা আহমাদকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান কুমিল্লার যুগ্ম জেলা ও দায়রা জজ তাওহীদা আক্তার স্বাক্ষরিত শোকজ চিঠিতে ৩১ ডিসেম্বর আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

হোমনা উপজেলা রিটার্নিং কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। নোটিশে বলা হয়, গত ২৪ ডিসেম্বর হোমনা উপজেলার জয়পুর ইউনিয়ন এলাকায় আপনার নির্বাচনী প্রচারকালে নেতা-কর্মী ও সমর্থকদের দুই একজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল, যা ভিডিওচিত্রে দেখা যায়। যা গণপ্রতিনিধিত্ব আদেশের অধীন শাস্তিযোগ্য অপরাধ। এছাড়াও আপনি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, রাজনৈতিক শাখা প্রচারিত প্রজ্ঞাপন লঙ্ঘন করেছেন।

এমতাবস্থায় আপনার বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে সুপারিশ করা হবে না এই মর্মে আপনাকে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে ৩১ ডিসেম্বর আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হলো।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

নির্বাচনী প্রচারণায় অস্ত্র প্রদর্শন

আপডেট সময় ০১:১০:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩