ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন Logo নওগাঁয় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পৈতৃক জমি আত্মসাতের চেষ্টা   Logo ঢাবি ছাত্রীর মরদেহ: শিক্ষককে নিয়ে লিখেছে চিরকুট Logo মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে ইউএনও’র বিদায় সংবর্ধনা Logo আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক ভিসির ১০ বছর কারাদণ্ড Logo আবু সাঈদ হত্যা মামলায় দুইজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন Logo বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে: সিইসি Logo হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলার রায় ঘোষণা Logo মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo হামের টিকা সংকটের দায় গত সরকারের; স্বাস্থ্যমন্ত্রী

তিন ফরম্যাটে নিউজিল্যান্ডকে হারিয়ে রেকর্ড শান্তর

  • ক্রীড়া ডেক্স
  • আপডেট সময় ০৫:২১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
  • ৮৯০

 সাকিব আল হাসানের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। তবে খণ্ডকালীন নেতৃত্বেই শান্ত যা করে দেখালেন, ভবিষ্যতের অধিনায়ক বাছতে বোধ হয় দ্বিতীয়বার ভাবতে হবে না বিসিবিকে। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটেই ‘প্রথম’-এর জন্ম দিয়েছেন শান্ত। তার হাত ধরে টেস্ট, ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ইতিহাস গড়েছে টাইগাররা।

গত মাসে (নভেম্বর) ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ ছিল বাংলাদেশের। কিউইদের বিপক্ষে তাদের মাঠে টেস্ট জিতলেও হোমে এই ফরম্যাটে জয় ছিল না টাইগারদের।সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শান্তর নেতৃত্বে কিউইদের বিপক্ষে ইতিহাসগড়া সে জয় পায় বাংলাদেশ। জেতে ১৫০ রানের বড় ব্যবধানে। এরপর নিউজিল্যান্ডের মাটিতে সীমিত ওভারের সিরিজ। শুরু হয় ওয়ানডে দিয়ে। প্রথম দুই ওয়ানডেতে হেরে সিরিজ খুইয়ে বসে টাইগাররা। তবে অর্জনের হাতছানি ছিল তারপরও। কিউইদের বিপক্ষে যে তাদের মাটিতে এর আগে কখনও ওয়ানডে ম্যাচেও জয় ছিল না বাংলাদেশের।

এবার শান্তর নেতৃত্বে সে জয় এলো এবং সেটা দাপুটে এক জয়। সিরিজের শেষ ওয়ানডেতে কিউইদের মাত্র ৯৮ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেটের বিশাল জয় তুলে নেয় সফরকারীরা।সেই জয়ের আত্মবিশ্বাস তারা টেনে এনেছে টি-টোয়েন্টিতেও। এবার সেই একই ইতিহাস। কিউইদের মাটিতে কখনও টি-টোয়েন্টি জেতেনি বাংলাদেশ। শান্ত এবারও অধিনায়ক হিসেবে ইতিহাস গড়লেন।সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বুদ্ধিদীপ্ত রিভিউসহ তার দারুণ নেতৃত্ব চোখে লেগে রইলো। বাংলাদেশ জিতলো ৫ উইকেটে। হলো তিন ফরম্যাটেই ইতিহাস।

নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন

তিন ফরম্যাটে নিউজিল্যান্ডকে হারিয়ে রেকর্ড শান্তর

আপডেট সময় ০৫:২১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩