ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

‘ভোটকেন্দ্রে না গেলে হাসরের দিন বিচার হবে’

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা বলেন,ভোটের দিন কেন্দ্রে না গেলে হাসরের দিন ওয়াদা ভঙ্গের দায়ে বিচার হবে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের পশ্চিম মোহাম্মদ নগরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নৌকা মার্কার সমর্থনে আয়েজিত উঠান বৈঠকে এ কথা বলেন তিনি। কাদের মির্জা বলেন, সিরাজপুরের চেয়ারম্যান আমাকে বলেছেন যারা ভোট কেন্দ্রে যাবেন না তাদের ভাতার কার্ড বাতিল করা হবে, আমি যেন কিছু না বলি। তবে আমি বলবো যারা ভোটকেন্দ্রে যাবেন না হাসরের দিন ওয়াদা ভঙ্গের দায়ে তাদের বিচার হবে।

তিনি বলেন, মওদুদ আহমদ (বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য) জীবিত থাকতে আপনারা তাকে ভোট দিতেন। এখন তিনি জীবিত নেই। তাই এলাকাবাসী হিসেবে ওবায়দুল কাদেরকে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রতিবেশীর হক আদায় করবেন। কাদের মির্জা আরও বলেন, আমি জানি কিছু এলাকায় গ্যাস না থাকায় মা-বোনদের অনেক কষ্ট হচ্ছে। আপনাদের গ্যাসের ফাইল নিয়ে ওবায়দুল কাদের সাহেব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গেছেন। তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, বৈশ্বিক কারণে গ্যাসের সংকট। এ সমস্যা দূর হলে প্রথমেই আমাদের এলাকায় গ্যাস সংযোগ দেবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিরাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরনবী চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাঈন উদ্দিন পলাশ, সাধারণ সম্পাদক ও সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহিদুর রহমান তুহিন প্রমুখ। ওবায়দুল কাদের নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী। তিনি ১৯৯৬ সালে এ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮ সাল থেকে টানা তিনবারের সংসদ সদস্য।

নোয়াখালী-৫ আসনে ওবায়দুল কাদেরের চির প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি ২০২১ সালের ১৬ মার্চ মারা যান। বিএনপি নির্বাচন না করায় এ আসনে এবার ওবায়দুল কাদেরের সঙ্গে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য তরুণ ব্যারিস্টার তানভীর আহমেদসহ চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

‘ভোটকেন্দ্রে না গেলে হাসরের দিন বিচার হবে’

আপডেট সময় ১২:০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩