ঢাকা ১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন ওয়ার্নার

  • ক্রীড়া ডেক্স
  • আপডেট সময় ১২:২২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
  • ৯৫০

 পাকিস্তানি ফিল্ডার আবদুল্লাহ শফিক সহজ ক্যাচ ছাড়ায় আজ ওয়াহকে ছাড়িয়ে যেতে পেরেছেন ওয়ার্নার। পাকিস্তানের বিপক্ষে মেলবোর্ন টেস্টে ওয়ার্নার যখন ব্যাটিংয়ে নামেন সব সংস্করণ মিলিয়ে তাঁর রান ছিল ১৮৪৭৭।

যেটা ছিল আন্তর্জাতিক ক্রিকেট অস্ট্রেলিয়ার হয়ে তৃতীয় সর্বোচ্চ। এই তালিকায় তাঁর ওপরে ছিলেন দুই অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং ও স্টিভ ওয়াহ। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ওয়াহকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে বসতে ওয়ার্নারের প্রয়োজন ছিল ২০ রান।

ইনিংসের ১৬তম ওভারে হাসান আলীর করা বলটি ওয়ার্নারের ব্যাটের কানা ছুঁয়ে বাউন্ডারি হতেই ওয়াহকে ছাড়িয়ে যান অস্ট্রেলিয়া ওপেনার। প্রথম ইনিংসে ৩৮ রানে আউট হওয়া ওয়ার্নারের রান এখন ১৮৫১৫। ৪৬০ ইনিংসে ৪৯ শতক ও ৯৩ অর্ধশতকে ওয়ার্নারের গড় ৪২.৫৬।

শীর্ষে থাকা পন্টিংকে হয়তো ছাড়ানো সম্ভব নয় ওয়ার্নারের। এখনো অস্ট্রেলিয়ান ওপেনারের চেয়ে ৮৮৫৩ রানে এগিয়ে আছেন পন্টিং। তিনি খেলেছেন ৬৬৭ ইনিংস, গড় ৪৫.৮৪। শতক ৭০টি, অর্ধশতক ৭০টি। ওয়াহর শতক ৩৫টি, অর্ধশতক ৯৫টি। অস্ট্রেলিয়ার হয়ে শীর্ষ পাঁচে থাকা বাকি দুজন হলেন অ্যালান বোর্ডার ও মাইকেল ক্লার্ক। ৫১৭ ইনিংসে বোর্ডারের রান ১৭৬৯৮। গড় ৪০.৭৭, শতক ৩০টি , অর্ধশতক ১০২টি। ক্লার্ক ৪৪৯ ইনিংসে ৪৫.২৬ গড়ে রান করেছেন ১৭১১২। শতক ৩৬টি, অর্ধশতক ৮৬টি।

আর একটি শতক পেলেই ৫০তম শতকের মালিক হবে অস্ট্রেলিয়ান এই ওপেনার। সেই রেকর্ডটা নিঃসন্দেহে মেলবোর্ন টেস্টের দ্বিতীয় ইনিংস কিংবা বিদায়ী সিডনি টেস্টেই করতে চাইবেন। টেস্টে ওয়ার্নারের শতক ২৬টি, ওয়ানডেতে ২২টি আর টি-টোয়েন্টিতে ১টি।

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন ওয়ার্নার

আপডেট সময় ১২:২২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩