ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ভোটার না এলে শেখ হাসিনার সম্মান থাকবে না: কাদের সিদ্দিকী

 বিপুল পরিমাণ ভোটার উপস্থিত না হলে দেশ-বিদেশে শেখ হাসিনার সম্মান থাকবে না বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। গতকাল রোববার বিকেল থেকে রাত পর্যন্ত টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেরাতৈল ইউনিয়নের আটটি পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘এবার ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে হবে। কেন্দ্রে ভোটার না এলে আমার কিছু হবে না। সরকারি দলের লোকদের উচিত ভোটারদের পায়ে ধরে কেন্দ্রে নিয়ে যাওয়া। তা না হলে সারা দুনিয়ায় শেখ হাসিনার সম্মান থাকবে না। শেখ হাসিনার সম্মান বাঁচাইতে হইলে ভোটকেন্দ্রে ভোটার নিতে হবে। কোন দল নির্বাচনে এল, আর না এল—এটা বড় কথা নয়। যাদের জন্য ভোট, তারা ভোটকেন্দ্রে গেল কি না, এটাই বড় কথা। এই ভোট নিয়ে শেখ হাসিনা যে কত কষ্টে আছে, তা শেখ হাসিনা বুঝলেও এখানকার আওয়ামী লীগাররা বুঝে না।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবীর কাদের সিদ্দিকী টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে নিজের দল থেকে গামছা প্রতীকে প্রার্থী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন অনুপম শাহজাহান ওরফে জয়। এ ছাড়া এ আসনে আরও চারজন রেজাউল করিম (জাতীয় পার্টি), পারুল আক্তার (তৃণমূল বিএনপি), আবুল হাশেম (বিকল্পধারা বাংলাদেশ) ও মোস্তফা কামাল (বাংলাদেশ কংগ্রেস) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পথসভায় ভোটারদের উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, ‘আপনারা কেন্দ্রে যাবেন, ভোট দেবেন। ভোট গুণে কেন্দ্র থেকে আসবেন। কেউ জোরাজুরি করলে বাধা দিবেন। আমি আছি। শেষ পর্যন্ত আমি আপনাদের সঙ্গে থাকব।’

প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের অনুপম শাহজাহানের বয়স নিয়ে প্রায় প্রতিদিনই প্রচারণার সময় কটাক্ষ করেন কাদের সিদ্দিকী। গতকাল তিনি বলেন, ‘কী বলব। আমার বুইনে (শেখ হাসিনা) ছোট্ট একটা বাচ্চারে (অনুপম শাহজাহান) দিছে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। মুক্তিযুদ্ধ করেছি। তার (শেখ হাসিনা) বাবার হত্যার প্রতিবাদ করেছি। এসবের উপহার যদি এটা হয়, তাহলে আমি কী করব?’

পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুস সবুর খান, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ মিয়া প্রমুখ।

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ভোটার না এলে শেখ হাসিনার সম্মান থাকবে না: কাদের সিদ্দিকী

আপডেট সময় ০১:০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩