ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

এক ঘণ্টার ব্যবধানে কামিন্সের রেকর্ড ভেঙে দিলেন স্টার্ক

  • ক্রীড়া ডেক্স
  • আপডেট সময় ০৫:০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
  • 1123

এ যেন টাকার ঝনঝনানি। দুই ঘণ্টার ব্যবধানে প্যাট কামিন্সেকে পিছনে ফেলে আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটারের রেকর্ড গড়লেন স্বদেশি মিচেল স্টার্ক। ২০ কোটি ৫০ লাখ রুপিতে সানরাইজার্স হায়দরাবাদ কিনেছিল কামিন্সকে। তবে স্টার্ককে কলকাতা নাইট রাইডার্স কিনেছে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে।

আট বছর পর রাজকীয়ভাবে আইপিএলে ফিরলেন বাঁহাতি পেসার। স্টার্ককে নিয়ে লড়াই হয়েছে কলকাতা আর গুজরাট টাইটানসের মধ্যে। ২০ মিনিট ধরে চলা লড়াই শেষ পর্যন্ত স্টার্ক গেছেন কলকাতার ডেরায়।
এর আগে আইপিএলের আগের সব রেকর্ড ছাড়িয়ে সবচেয়ে বেশি দামে কামিন্সকে দলে ভিড়িয়েছিল সানরাইজার্স।

নিলামে এই পেসারকে নিয়ে এক প্রকার যুদ্ধ চলেছে ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে। চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ানস, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা নাইট রাইডার্স সব দলই কামিন্সকে পাওয়ার লড়াইয়ে নামে।
কামিন্স-স্টার্কের আগে আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন স্যাম কারেন। ২০২৩ সালের আইপিএলের আগে নিলামে তাঁকে ১৮ কোটি ৫০ লাখ রুপিতে দলে টেনেছিল পাঞ্জাব কিংস।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

এক ঘণ্টার ব্যবধানে কামিন্সের রেকর্ড ভেঙে দিলেন স্টার্ক

আপডেট সময় ০৫:০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩