ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

বিকেলে দেশে ফেরার পর যুবাদের নিয়ে থাকছে নানা আয়োজন

 প্রথমবার যুব এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে আজ দেশে ফিরছেন বাংলাদেশের যুবারা। বিকেল সাড়ে ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছনোর কথা তাঁদের।

জানা গেছে, বিমানবন্দরে বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানাতে থাকবে বিসিবির পরিচালকদের একাংশ। সেখানে এশিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট পরা বাংলাদেশ দলকে ফুলেল সংবর্ধনা দেওয়া হবে। বিমানবন্দর থেকে যুবাদের নিয়ে যাওয়া হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।
মিরপুরে যুবারা সংবাদমাধ্যমের সামনে চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি জানাবেন। এটা তো গেল আজকের দিনের কথা।

আগামীকালও ব্যস্ত সময় পার করতে হবে মাহফুজুর রহমান রাব্বি-মারুফ মৃধাদের। বিসিবির পক্ষ থেকে যে তাঁদের জন্য অভ্যর্থনার আয়োজন করা হচ্ছে। যদিও অভ্যর্থনায় ঠিক কী কী আয়োজন থাকছে, সেটা এখনো চূড়ান্ত হয়নি।
বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কাওসার জানিয়েছেন, আগামীকালের আয়োজনে যুবাদের জন্য কেক কাটার ব্যবস্থা থাকবে।

এবাবের যুব এশিয়া কাপে বেশ দাপুটে ক্রিকেট খেলেছেন বাংলাদেশের যুবারা। একমাত্র অপরাজিত দল হিসেবে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। গতকাল ফাইনালেও আমিরাতের যুবাদের ১৯৫ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবার যুব এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশের যুবারা।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

বিকেলে দেশে ফেরার পর যুবাদের নিয়ে থাকছে নানা আয়োজন

আপডেট সময় ০২:১৬:১৪ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩