ঢাকা ১২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

শুরু হলো ঢাকা-চেন্নাই রুটে সরাসরি বিমান চলাচল

ঢাকা-চেন্নাই রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সরাসরি ফ্লাইট শুরু হয়েছে। সপ্তাহের প্রতি শনি, সোম ও বৃহস্পতিবার থাকছে তিনটি ফ্লাইটের শিডিউল। গতকাল শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা-চেন্নাই রুটের ফ্লাইট ভার্চুয়ালি উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

এরপর প্রথম ফ্লাইটের যাত্রীদের হাতে বোর্ডিং পাস তুলে দেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দীন।পরে প্রথম ফ্লাইট চেন্নাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়ে যায় দুপুর ১২টা ৫০ মিনিটে। বিজি-৩৬৩ এই ফ্লাইটটি ভারতের স্থানীয় সময় বিকেল ৩টা ২০ মিনিটে চেন্নাই পৌঁছে।
বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বিমান নতুন নতুন রুটে ফ্লাইট উদ্বোধনের মাধ্যমে আকাশপথের সেবা সম্প্রসারণ করছে। বিজয় দিবসের দিনে নতুন একটি রুটে এই উদ্বোধনের মাধ্যমে দেশের মানুষকে বিজয় দিবসের উপহার দেওয়া হলো।

’তিনি বলেন, ‘চেন্নাইয়ে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ চিকিৎসাসেবা নিতে যায়। তাদের কথা চিন্তা করেই এই রুটে নতুন ফ্লাইট উদ্বোধন করা হয়েছে। আশা করছি, বাংলাদেশ বিমান এয়ারলাইনস এই রুটে যাত্রীসেবায় এক নম্বর হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘বাংলাদেশ ভারতের বন্ধুত্ব যেকোনো সময়ের চেয়ে ভালো চলছে।

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শুরু হলো ঢাকা-চেন্নাই রুটে সরাসরি বিমান চলাচল

আপডেট সময় ০২:৪১:১০ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩