ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

নির্বাচনে সেনা মোতায়েনে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নীতিগতভাবে সম্মতি দিয়েছেন। আজ রবিবার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

বঙ্গভবনের সামনে ইসি সচিব বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের বিষয় ছিল; নির্বাচনে বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে সশস্ত্র বাহিনীর সামরিক সহায়তা। এ বিষয়ে সংবিধানের ১২০ অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচন কমিশন রাষ্ট্রপতির কাছে অনুরোধ করেছে।

পরে রাষ্ট্রপতি এ বিষয়ে আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, সশস্ত্র বাহিনীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন। তবে নীতিগতভাবে তিনি সামরিক বাহিনী মোতায়েনে সম্মত হয়েছেন।
কত দিন ধরে সামরিক বাহিনী মোতায়েন থাকবে সে বিষয়ে ইসি সচিব বলেন, এটি সশস্ত্র বাহিনীর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে।

এর আগে সকাল ১১টা থেকে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সকাল ১০টা ৫০ মিনিটে ইসি সচিবসহ তিনি বঙ্গভবনে প্রবেশ করেন। ১১ ডিসেম্বর সিইসি ও নির্বাচন কমিশনারদের সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হয়।

ওই বৈঠকের পর সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার জানিয়েছিলেন, সেনা মোতায়েনের জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ করবে কমিশন। রাষ্ট্রপতি অনুমতি দিলে আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিনের জন্য তারা ভোটের দায়িত্ব পালন করবেন।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

নির্বাচনে সেনা মোতায়েনে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি

আপডেট সময় ১২:৪১:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩