ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

জি এম কাদেরকে হত্যার হুমকি

জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরকে সপরিবারে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

গত বৃহস্পতিবার জি এম কাদেরের পক্ষে তাঁর ব্যক্তিগত সহকারী আবদুল হান্নান এই জিডি করেন। এ তথ্য নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনার কাজ চলমান রয়েছে।

জিডিতে বলা হয়েছে, ‘গত ১৩ ডিসেম্বর দিবাগত রাত ৪টা ৩ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি জি এম কাদেরের ব্যক্তিগত মুঠোফোনে হত্যার হুমকি দিয়েছেন। হত্যার হুমকিদাতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচন সফল করার প্রয়াস থেকে জি এম কাদেরকে বিরত থাকতে বলেছেন।’

এ ব্যাপারে জি এম কাদেরের ব্যক্তিগত সহকারী আবদুল হান্নান বলেন, যিনি হুমকি দিয়েছেন, তাঁকে এখন পর্যন্ত শনাক্ত করার কোনো তথ্য তাঁর জানা নেই। দ্রুত হুমকিদাতাকে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

জি এম কাদেরকে হত্যার হুমকি

আপডেট সময় ০২:১৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩