ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

শীর্ষে ওঠার সুযোগ হারাল জুভেন্টাস

জেনোয়ার বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল জুভেন্টাস। কিন্তু লিডটি তারা ধরে রাখতে পারেনি। বিরতির পরেই ঘরের মাঠের ম্যাচটিতে সমতা ফিরিয়েছে জেনোয়া। ১-১ ড্রয়ে শেষ পর‌্যন্ত তাই পয়েন্ট ভাগাভাগিই করতে হয়েছে দুই দলকে।

তাতে বড় সুযোগ হারিয়েছে জুভেন্টাস। এই ম্যাচ জিতে ইন্টার মিলানকে টপকে সিরি ‘এ’-র শীর্ষে উঠে যাওয়ার সুযোগ ছিল তাদের। সেটি তারা পারেনি। এই মুহূর্তে শীর্ষে থাকা ইন্টারের সঙ্গে ১ পয়েন্টের ব্যবধান জুভেন্টাসের।

ইন্টার এক ম্যাচ কম খেলেছে। আগামীকালই ব্যবধানটা আবার ৪ পয়েন্টে নিয়ে যাওয়ার সুযোগ থাকছে তাদের লাৎসিওকে হারিয়ে। গতরাতে জেনোয়ার মাঠে ৩৮ মিনিটে পেনাল্টি পেলে ফেদেরিকো কিয়েসার গোলে এগিয়ে যায় জুভেন্টাস। কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা শুরুর মিনিট তিনেকের মধ্যে স্বাগতিক সমতায় ফেরান আইরিশ স্ট্রাইকার আলবার্ট গুডমুন্ডস।

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে নটিংহাম ফরেস্টকে ২-০ গোলে হারিয়ে শীর্ষ চারের আরও কাছে চলে এসেছে টটেনহাম হটস্পার। চতুর্থ স্থানে ম্যানচেস্টার সিটির সমান ৩৩ পয়েন্টই তাদের, পিছিয়ে শুধু গোল ব্যবধানে। গত রাতে ব্রাজিলিয়ান রিচার্লিসনের গোলে বিরতির ঠিক আগে লিড নেয় টটেনহাম। দেজান কুলুসেভস্কি ব্যবধান বাড়ান ৬৫ মিনিটে।

তবে লাল কার্ড দেখে ইভ বিসুমাকে ৭০ মিনিটে মাঠ ছাড়তে হলে বাকি সময় ১০ জনের দল নিয়েই লিডটা ধরে রাখে এইঞ্জ পোস্তেকগগলুর দল।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

শীর্ষে ওঠার সুযোগ হারাল জুভেন্টাস

আপডেট সময় ১২:৫৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩