ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

রান করে সমালোচকদের চুপ করালেন ওয়ার্নার

  • ক্রীড়া ডেক্স
  • আপডেট সময় ০২:১৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
  • 1026

সেই চিরচেনা উদযাপন। সাদা পোশাকে ডেভিড ওয়ার্নার যেটা ভুলে যেতে বসেছিলেন। সেটা পেলেন টেস্ট ক্যারিয়ারের বিদায়ী সিরিজে। চিরচেনা উদযাপন ছাড়াও আজ পাকিস্তানের বিপক্ষে ওয়ার্নারের ২৬তম টেস্ট সেঞ্চুরির অন্য তাৎপর্যও আছে।

ফর্মে নেই, তবু ওয়ার্নার কেন ঘটা করে অবসর নিচ্ছেন? কেন ই-বা তাঁকে সেই সুযোগ দেওয়া হচ্ছে? এসব নিয়ে সিরিজ শুরুর আগে থেকেই সমালোচনায় জর্জরিত হচ্ছিলেন বাঁহাতি ওপেনার। সমালোচনার জবাব দিতে ওয়ার্নার বেছে নিলেন পার্থের বাইশ গজ। যেটা তিনি চেয়েছিলেন।

অস্ট্রেলিয়াও ছুটছে দুরন্ত গতিতে। এই প্রতিবেদন লেখার সময় ২ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২৪৩ রান। ওয়ার্নার অপরাজিত আছেন ১৩১ রানে। চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। চা বিরতিতে যাওয়ার সময় অনুভূতি জানাতে গিয়ে বলে গেলেন, ‘সমালোচনা হবেই। আপনাকে এটা গ্রহণ করতে হবে এবং ব্যাটে রান দিয়ে সেটা (সমালোচনা) চুপ করিয়ে দেওয়ার চেয়ে ভালো কিছু হতে পারে না।’
বিদায়ী সিরিজ ওয়ার্নারের জন্য হয়তো আরো অনেক কিছুর পসরা সাজিয়ে বসে আছে। তবে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ধেয়ে আসা সব সমালোচনার মাঝে এই সেঞ্চুরি হয়তো অন্য মাত্রাই পেয়ে গেছে অস্ট্রেলিয়ান ওপেনারের কাছে।

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রান করে সমালোচকদের চুপ করালেন ওয়ার্নার

আপডেট সময় ০২:১৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩