ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

নওগাঁয় সাবানের মোড়কে মিললো ৮ হাজার ইয়াবা

নওগাঁয় সাবানের মোড়কে লুকিয়ে রাখা ইয়াবাসহ সাড়ে আট হাজার  এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। আটককারী হলেন  বুলবুল আহম্মদ (৩৬)পত্নীতলা উপজেলার ভগবানপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।

বুধবার (১৩ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চকমুক্তার এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুলবুল একজন চিহ্নিত মাদক কারবারি। তিনি সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ, রাজশাহী ও জয়পুরহাটের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। কয়েকদিন ধরে র‌্যাবের গোয়েন্দা দল বুলবুলের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। বুধবার গোপন তথ্যের ভিত্তিতে নওগাঁর চকমুক্তার এলাকা থেকে প্লাস্টিকের বস্তায় লাক্স সাবানের মোড়কে লুকিয়ে রাখা আট হাজার ৫৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক ওই মাদক কারবারিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদকসেবী ও মাদক কারবারি সিন্ডিকেটের অন্য সদস্যদের ধরতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নওগাঁয় সাবানের মোড়কে মিললো ৮ হাজার ইয়াবা

আপডেট সময় ০১:১০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩